1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত
সৈয়দপুর প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় আলিফ উদ্দিন প্লাবন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে শহরের উপকন্ঠ ওয়াপদা মোড়ে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত প্লাবন  উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকার ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলী ভোলার পুত্র।
জানা গেছে, ঘটনার রাতে নিহত আলিফ উদ্দিন প্লাবন নীলফামারী-সৈয়দপুর বাইপাস সড়ক ধরে মোটরসাইকেলযোগে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মোড় এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। এক পর্যায়ে শহরের ওয়াপদা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (নম্বর: ঢাকামেট্টো-ড-১৪-৫০২০) তার মোটরসাইকেলে ধাক্কা দিলে তাৎক্ষণিক সে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যদিও তাৎক্ষণিক ঘাতক ট্রাকটি ফেলে রেখে চালক ও হেলপার সটকে পড়েন। তবে স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে।
খবর পেয়ে রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে।
তারাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ হোসেন জানান, স্থানীয়দের আটককৃত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর