1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা! ডুমুরিয়ায় অধিকাংশ সবজির কেজি ৭০ টাকার ওপরে, কমছে মুরগির দাম মশ্বিমনগরের অসহায় নারীদের নিয়ে অ্যাড. এমএ গফুরের ভিন্নধর্মী আয়োজন সৈয়দপুরে সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ৭ জনকে অর্থদন্ড সাতক্ষীরার কালীগঞ্জে এলজিইডি অফিসে বসেই ঘুষ নিচ্ছেন হিসাব রক্ষক মুস্তাফিজ

সৈয়দপুরে ধানের শীষের গনসংযোগে বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪১ বার পঠিত
saedpur-15601
  • সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি :

আগামি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারী- ৪ (সৈয়দপুর -কিশোরগঞ্জ) আসনে সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সমর্থনে গোটা আসনের বিভিন্ন এলাকায় পথসভা, জনসভা, খুলি বৈঠক এবং গনসংযোগ চলছে জোরেশোরে।

একইসাথে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে গনসংযোগের মাধ্যমে লিফলেট বিতরন করেছেন বিএনপি ও যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আগামির সুন্দর বাংলাদেশ বিনির্মাণ এবং সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগনকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান।

গতকাল বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল থেকে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল সরকারকে সাথে নিয়ে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় গনসংযোগের মাধ্যমে ধানের শীষে ভোট প্রার্থনা করেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আব্দুল খালেক।

তিনি বিভিন্ন শ্রেনি পেশার মানুষজনের সাথে কথা বলে এ আসনের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ সভাপতি এ্যাড. এস এম ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, হাজী আওরঙ্গজেব, জিয়াউল হক জিয়া, আনিছ আনসারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক ও এম এ পারভেজ লিটন, প্রচার সম্পাদক আবু সরকার, জেলা বিএনপি নেতা শওকত হায়াত শাহ, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, জোবায়দুল ইসলাম মিন্টু,পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক ওসমান গনি, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা ছাত্রদল সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরী, কৃষক দল নেতা মনির সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেন, জেলা তাঁতীদলের সদস্য সচিব জুয়েল বাবু প্রমুখ।

এরআগে বুধবার বিকেলে নীলফামারী – ৪ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় যুবদলের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক পাভেল সৈয়দপুর শহরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেন। এসময় তিনি শহরের বিভিন্ন শ্রেনি পেশার মানুষজনের সাথে কথা বলেন এবং সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুগ্ম আহবায়ক যথাক্রমে সুজাল হক সাজু, জাকির হোসেন মেনন, খালিদ হাবিব, পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা সদস্য সচিব কামরান উদ্দিন , সিনিয়র যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন, যুবদল নেতা মাসুম, মোস্তফা, ছানারুল,কাদের প্রমুখ। এদিকে দিন যতই গড়াচ্ছে ধানের গনজোয়ার ছড়িয়ে পড়ছে সর্বত্র। প্রচার প্রচারণায় জমজমাট হয়ে উঠছে গোটা এলাকা। চলছে খুলি বৈঠক, পথসভা ও জনসভা।

নীলফামারী – ৪ আসনের সৈয়দপুর ও কিশোরগঞ্জের ১৪১ টি ওয়ার্ডে দলের নেতাকর্মী ও সমর্থকেরা নাওয়া খাওয়া ভুলে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। জোর প্রচারণা চালাচ্ছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, মহিলাদল, জিয়া মঞ্চ, জাসাস, শ্রমিক দল।

সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানান, একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে। তাদের কথায় কোন ভোটার যাতে বিভ্রান্তিতে না পড়ে,সেজন্য সর্বদা সতর্ক থেকে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ধানের শীষের বিজয় নিয়েই বাড়ি ফিরবেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর