1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় প্রাথমিকের ক্লাসরুমে ঢুকে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটা শিক্ষকের স্ত্রীর! যশোরের যুব সমাবেশ সফল করতে শার্শায় যুবদলের প্রস্তুতি সভা সাতক্ষীরায় উত্তরণের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও বিপণন সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে জ্যেষ্ঠ আইনজীবী তুষার কান্তি  রায়ের পরলোকগমন তালা হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের আশ্বাস: ২ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলীর বিদায়ী সংবর্ধনা ও নতুন প্রকৌশলীকে বরণ হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্য, শাক দিয়ে মাছ ঢাকতে ব্যস্ত বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত টানা ‎বর্ষনে আইলা উপদ্রুত আশাশুনির ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি

সৈয়দপুরে পপকন বিক্রির অন্তরালে রমরমা মাদক বাণিজ্য: গাঁজাসহ জালাল গ্রেফতার!

  • প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত
16566
সৈয়দপুর প্রতিনিধি:

সৈয়দপুর শহরের পাঁচমাথা মোড় এলাকায় পপকন বিক্রির অন্তরালে গাঁজ বেচাকেনা করে আসছিলেন  জালাল ওরফে পপকন জালাল (৫৫)। দীর্ঘদিন ধরে স্থানীয়দের এমনই অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।  কিন্তু প্রমাণের অভাবে কিছুই করা যাচ্ছিল না। পপকনের আড়ালে মাদক বেচকেনার বিষয়ের খবরটি যায় নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের কাছে। এমন তথ্য আমলে নিয়ে নজরদারিতে রাখেন ওই পপকন বিক্রেতাকে। পরে জানতে পারেন সে (জালাল) গাঁজার চালান নিয়ে তার বাড়িতে রেখেছেন।

এমন তথ্যের ভিত্তিতে শনিবার (১৬মে) রাতে শহরের হাতিখানা উর্দুভাষীদের ক্যাম্পে মৃত সামছু’র পুত্র জালালের বাসা ঘেরাও করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যারা। পরে সংস্থাটির পরিদর্শক ভূপতি কুমার সরকারের নেতৃত্বে ক্যাম্পের ওই বাসায় অভিযান চালিয়ে জালালের শয়নকক্ষে তল্লাশী চালানো হয়। এক পর্যায়ে সেখানে থাকা খাটের ওপর তোষকের নীচ থেকে পলিথিনে মোড়ানো ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় মাদক ব্যবসায়ী জালাল ওরফে পপকন জালালকে।

এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করলেও পরে সে জানায় পপকনের আড়ালে মাদক বেচকেনা করে আসছিল৷ রাতেই মাদক ব্যবসায়ী জালালকে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় একটি মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক ভূপতি কুমার সরকার।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো.  রেজাউল করিম রেজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক মাদক উদ্ধার এবং আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন আসামি জালালকে রবিবার (১৭ মে)  সকালে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য এরআগে গত ১৩ মে শহরের নয়াবাজার সুড়কিমিল এলাকায় মাদক ব্যবসায়ী ভোলার (৩৮) বাসায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। তবে এসময় কাউকে গ্রেফতার করতে পারেনি সংস্থাটি
এ ব্যাপারে ভোলাকে আসামি করে ওইদিন থানায় একটি মামলা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর