1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ে নিয়োগের নামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘুষ বাণিজ্য, ইউএনও বরাবর লিখিত অভিযোগ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, আলোচনায় ৩ জন সুন্দরবনে বেড়েই চলেছে চোরা শিকারীদের দৌরাত্ম্য বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস ২০২৬: আসুন, সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুর স্রোত থামাই পাইকগাছায় ওয়ার্ল্ড ভিষণের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা আলহেরা দাখিল মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত খবরে সুপারের ভিন্নমত মির্জাপুর ও সাজিয়াড়া সড়ক মেরামত: ডুমুরিয়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জোমাদ্দারের প্রশংসনীয় উদ্যোগ শ্যামনগর-৪ আসনের এমপি গাজী নজরুলকে ঘিরে উত্তাল সাতক্ষীরা, বিচারের দাবিতে বিক্ষোভ মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

সৈয়দপুরে বিএনপি নেতা আশরাফের ইন্তেকাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পঠিত
saedpur-
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনের স্বামী ও জিয়া মঞ্চ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব আরমান হামিদের বড় ভাই পৌর বিএনপির সহ সভাপতি আশরাফ হামিদের (৫৭) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (২২ জুলাই) এশার নামাজের পর শহরের মুন্সিপাড়া জোড়াপুকুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে তাঁকে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজের আগে মরহুমকে শেষ শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষজন।

শহরের মুন্সিপাড়া খেজুরবাগ এলাকার বাসিন্দা মৃত তসলিম হায়দারের পুত্র ও সৈয়দপুর জেলা মহিলা দলের সাধারন সম্পাদক রুপা হোসেনের স্বামী এবং জিয়া মঞ্চ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব আরমান হামিদের বড় ভাই আশরাফ হামিদ বুধবার বিকেল ৪ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহে—-রাজিউন)।

তিনি বেশ কিছুদিন থেকে শারিরীকভাবে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা,১ পুত্র,৫ ভাই,৪ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যু সংবাদে রাজনৈতিক অঙ্গনসহ সর্বমহলে শোকের ছাঁয়া নেমে আসে। তাঁকে শেষ বারের মতো এক নজর দেখতে শহরের মুন্সিপাড়া খেজুরবাগ এলাকার বাসভবনে ছুটে আসেন দলের নেতাকর্মী সহ তাঁর আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। পরে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

বিএনপি নেতা আশরাফ হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক, শাহীন আকতার শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক, এম এ পারভেজ লিটন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাধারন সম্পাদক কামরুল হাসান কার্জন পৌর বিএনপির সভাপতি রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু,জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সিনিয়র যুগ্ম আহবায়ক রেজওয়ান আকতার পাপ্পু, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, যুবদল নেতা কামরান উদ্দিন, জাকির হোসেন মেনন, সুজাল হক সাজু, জাহিদ আলম,জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ হোসেন যুগ্ম আহবায়ক জাহিদ ইকবাল আরমান ও মোশাররফ হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনার, সাংগঠনিক সম্পাদক আলফ্রেড চৌধুরী টিটু, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু, মহিলা দল নেত্রী রোজিনা সরকার, সুলতানা রহমান, জিয়া মঞ্চের আহবায়ক মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা আবু নাসিম মিঠুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, জিয়া মঞ্চ, তাঁতীদল, মৎস্যজীবী দল, জাসাস, জিয়া পরিষদসহ দলটির সর্বস্তরের নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর