1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

সৈয়দপুরে বিজয় দিবস উপলক্ষে সাবেক এমপির দুস্থদের মাঝে খাবার বিতরণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৫ বার পঠিত
saedpur_15024
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

১৬ ডিসেম্বর (মঙ্গলবার) নীলফামারীর সৈয়দপুরে অসহায় দুস্থদের মাঝে ২ হাজার প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে। শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে খাবারের ওইসব প্যাকেট বিতরণ করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারী -৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিকের পক্ষ থেকে ওই খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির(এ) নেতা জিএম কবির মিঠু, মো. শফিউল আলম সুজন ও উর্দূভাষী নেতা মো. মোনায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই দিন শহরের রিকশা ও রিকশাভ্যান চালক ও অসহায় দুস্থ মানুষের মাঝে ওই খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

জানতে চাইলে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক বলেন, সকলকে সাথে নিয়ে বিজয় দিবসের আনন্দে সামিল হতেই তাঁর এই ক্ষুদ্র প্রয়াস। তিনি বলেন, আমি সকলের দোয়া চাই, যাতে সবসময় যেন মানুষের পাশে দাড়াতে পারি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর