1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুনের পর ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড সাতক্ষীরার ব্লিস হাসপাতালে আগুন, রোগীদের নিরাপদে সরিয়ে নিয়ন্ত্রণে পরিস্থিতি খুলনায় ৭১টি পরিবারের জমি দখল সহ চাঁদাদাবি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ৪ আগষ্টের সকল শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন সৈয়দপুরে ইয়াবা ও মদ উদ্ধার, নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সজীব ওয়াজেদ জয় টঙ্গীবাড়ীতে প্রাণিসম্পদ উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন করছেন এলএফএফ মোঃআনিসুজ্জামান শার্শায় জমি দখলকে কেন্দ্র করে জমির প্রকৃত মালিককে জীবন নাশের হুমকি সাতক্ষীরায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর মফিজের বিরুদ্ধে ডিসির নিকট অভিযোগ

সৈয়দপুরে লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিকের নির্বাচনী প্রচারণা শুরু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত
saedpur-japa-15488
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি (এ) সমর্থিত লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক।

গতকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার প্রথমদিনে সৈয়দপুর শহর ও বিভিন্ন ইউনিয়ন এবং আসনের অপর উপজেলা কিশোরগঞ্জের গ্রাম গঞ্জে বিরামহীন প্রচারণা চালান তিনি।

সকাল থেকে শুরু করে গভীররাত পর্যন্ত বিভিন্ন বাজার ও পাড়া মহল্লা ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দোয়া ও সমর্থন কামনা করে লাঙ্গল প্রতীকে ভোট চান।

গনসংযোগ চলাকালে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমি নির্বাচনে অংশ নিবো শুনে একটি পক্ষ শুরু থেকেই আমার বিরুদ্ধে নানা যড়যন্ত্র শুরু করে। এমনকি মনোনয়ন বাতিলের জন্য নির্বাচন কমিশনেও আপিল করেন। এসব করা হয়েছে আমাকে শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করে।

তিনি বলেন, সম্মান দেওয়ার মালিক একমাত্র মহান রাব্বুল আলামিন। আল্লাহ সহায় আছেন বলেই আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে লাভ হয়নি তাদের।

তিনি বলেন, জনগন আমার সাথে আছেন। কারন তারা বিশ্বাস করেন সিদ্দিক অন্তত জনগনের হক মেরে খাবেন না। কারন আল্লাহ তাঁকে অনেক দিয়েছেন। তিনি বলেন জনগন আমার প্রতি যে বিশ্বাস রেখেছেন, সেই আমি বিশ্বাস রাখতে চাই।

গণসংযোগকালে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার দলীয় প্রতীক পেয়ে তিনি তাঁর প্রয়াত বাবা মার কবর জিয়ারত করেন। ওইদিন সন্ধ্যায় তিনি সৈয়দপুরের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। তাঁর মালিকানাধীন শহরের ইকু হেরিটেজ এন্ড রিসোর্টে ওই মতবিনিময় সভায় আসন্ন নির্বাচনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর