1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈরী আবহাওয়ায় নির্ধারিত দিনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা খেলাফত মজলিসের জামায়াত জোট ছাড়ার সিদ্ধান্ত আইলা উপদ্রুত আশাশুনিতে টানা ‎বর্ষনে ৪ গ্রামের মানুষের চলাচলের ১২ কিঃ মিঃ কাঁচা রাস্তায় চরম ভোগান্তি: পাকাকরণের দাবি সাতক্ষীরার তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন ফাইনালে যত ষড়যন্ত্রতত্ত্ব: খেলোয়াড়দের পরিবারকে হুমকি, ফিফা-উয়েফার সমঝোতা! অতিবৃষ্টি ও হরি ভদ্র নদী ভরাট: ডুমুরিয়ার ডোমরা বিলে জলাবদ্ধতায় চরম ঝুঁকি পাইকগাছার সাংবাদিক আব্দুল গফুরের মায়ের ইন্তেকাল: শোক ডুমুরিয়ার‌ খর্নিয়া হরি ভদ্র নদী ডোমরা বিলের দুর্গত এলাকা পরিদর্শন উপজেলা প্রশাসন সৈয়দপুরে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচি সাতক্ষীরার ঝাউডাঙ্গা কলেজে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত

সৈয়দপুরে শ্যামলী সিটি গ্রুপের রঙিন ঢেউটিন কারখানার উদ্বোধন

  • প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮২ বার পঠিত
saidpur-9697

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


নীলফামারীর সৈয়দপুরে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটিক) রঙিন ঢেউটিন কারখানা উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কামারপুকুর কলাবাগান এলাকার সিটি ইস্পাত লিমিটেড নামের ওই কারখানাটির উদ্বোধন করা হয়।

পূবালী ব্যাংক পিএলসি এর ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ওই কারখানার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য বলেন রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর মহাব্যবস্থাপক মো. খুরশীদ আলম ও পূবালী ব্যাংক পিএলসি এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমান। শ্যামলী সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সুশীল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বাগত বক্তব্য বলেন গ্রুপের চেয়ারম্যান অনন্যা সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সুধীজন, শ্যামলী সিটি গ্রুপের সকল পরিবেশক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শ্যামলী সিটি গ্রুপের পরিচালক সুশান্ত কুমার দাস জানান, কামারপুকুর কলাবাগান নামক স্থানে ১০ একর জমির ওপর সিটি ইস্পাত
লিমিটেড নামের রঙিন ঢেউটিন তৈরির ওই কারখানাটি গড়ে তোলা হয়েছে। এতে প্রায় দুইশত কোটি টাকা অর্থায়ন করেছে পূবালী ব্যাংক পিএলসি। চিনা প্রযুক্তির সব মেশিনপত্র সম্পূর্ণ স্বয়ংক্রিয় রঙিন ঢেউটিন কারখানাটিতে স্থাপন করা হয়েছে।

এ কারখানায় শ্রমিক কর্মচারি মিলিয়ে প্রায় তিনশত জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। প্রতিদিন আড়াই শত টন রঙিন ঢেউটিন উৎপাদন হবে এ কারখানায়।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর