1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আল্লাহ যেন আমাকে সুস্থ করেন, কাজে ফেরার শক্তি দেন : ইলিয়াস কাঞ্চন সাকিবের আর দেশে ফেরার কোনো সুযোগ নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ জনতার ছিলো, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কারাবন্দি ইমরান খানের সঙ্গে যোগাযোগ নেই সাত মাস, উদ্বিগ্ন পরিবার দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্যে সমর্থন নেই ভারতের: রণধীর জয়সওয়াল গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : স্থানীয় সরকারমন্ত্রী পল্লবীতে বিএনপি নেতাকে গুলি, পথচারী নারীসহ আহত ২ আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষার সংগ্রাম কয়রায় চিংড়িঘেরে লবণাক্ততা ও অতিবৃষ্টির প্রভাব, লোকসানের শঙ্কায় চাষিরা মাদক ও বনদস্যু দমনে তথ্য দেওয়ার আহ্বান: কয়রায় সুধী সমাবেশে পুলিশ সুপার

সৈয়দপুরে ষাটোর্ধ বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে ষাটোর্ধ এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া সেচ ক্যানেলের পাড়ে ওই লাশ উদ্ধার করা হয়।
সে সৈয়দপুরের বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর পীরপাড়া (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত কাশেম আলীর ছেলে জাবেদ আলী  (৬০)। পেশায় তিনি একজন মাছ শিকারী। সেচ ক্যানেল ও আশেপাশের বিল এবং ডোবা নালায় মাছসহ পাখি শিকার করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
স্থানীয় সুত্র জানায়, সকালে ক্যানেলের পাশ দিয়ে চলাচল করতে গিয়ে ক্যানেলের পাড়ে পড়ে থাকা রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তারাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত জাবেদ আলীর পারিবারিক সুত্র জানায়,
গতরাতে তিনি মাছ ধরার জন্য বের হয়ে যান। তারপরে আর কোন যোগাযোগ হয়নি। সকালে গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়।
নিহতের চাচাতো ভাই মোহার আলী বলেন, জাবেদ আলীর মত এমন একজন নিরীহ মানুষকে কেউ হত্যা করতে পারে, তা কল্পনাও করা যায়না। কেন হত্যা করবে তাকে? এই নৃশংস হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতারসহ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
থানার উপ পরিদর্শক শরীফ বলেন, ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর