1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এম জালাল সভাপতি, আঃ কাদির সেক্রেটারি; পূর্বপাড়া জামে মসজিদের কমিটি গঠন খুলনায় বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল “যত দোষ-নন্দ ঘোষ” দায় থেকে মুক্তি দিন পাইকগাছায় ৯ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল গ্রেপ্তার শ্যামকুড় ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম কপিলমুনিতে নকল পণ্য কারখানায় অভিযানের পর আরোও বেপরোয়া তপন মন্ডল! বেনাপোলে ৬ দফা দাবিতে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ অবস্থান কর্মসূচি কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন, সভা প্রধান সায়ন্তী মুন্ডা ও সদস্য সচিব আনারুল ডাবলু  কয়রায় মনোসামাজিক সহায়তা বিষয়ক শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত
saeedpur-17610
  • সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ::

সাংবাদিকতার মাঝেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাংবাদিক রুহুল আমিন গাজী ছিলেন আপসহীন। তিনি হামলা-মামলা, জেল জুলুমের পরোয়া না করে আন্দোলন করে গেছেন। তাঁকে দিয়ে ফ্যাসিবাদের পক্ষে কোন কথা বলাতে পারেনি কেউ। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি দেশপ্রেমে উজ্জীবিত থেকে আওয়ামীলীগের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তাঁর মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা। ১৭ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সৈয়দপুর প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার সাংবাদিক রুহুল আমীন গাজীর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সৈয়দপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন এই অনুষ্ঠানের আয়োজন করে।

সৈয়দপুর প্রেস ক্লাবের আহবায়ক, সাপ্তাহিক জনসমস্যা সম্পাদক ও বিএনপি নেতা সহকারি অধ্যাপক শওকত হায়াত শাহ এতে সভাপতিত্ব করেন।

সাংবাদিক সাব্বির হোসেন সাবেরের সঞ্চালনায় স্মরণসভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ ও পেশাজীবিদের জনপ্রিয় নেতা সাংবাদিক রুহুল আমিন গাজীর স্মৃতিচারণ করে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সৈয়দপুর প্রেস ক্লাবের সদস্য সচিব ও সাপ্তাহিক মানবসমস্যা সম্পাদক নজরুল ইসলাম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শাহজাহান আলী মনন, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল, সৈয়দপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক গোপাল চন্দ্র রায়,(আমাদের সময়), আমিরুল হক আরমান(যমুন টিভি/ সমকাল), মিজানুর রহমান মিলন (দিনকাল/ সাফজবাব), এম ওমর ফারুক (নীলফামারী বার্তা), সাদিকুল ইসলাম (নাগরিক টিভি), সাহাবাজ উদ্দিন সবুজ (আমার দেশ), রেজা মাহমুদ (আজকের পত্রিকা,) খালেকুল ইসলাম (দৈনিক নববাণী) মো. সোহেল হোসেন( ক্যামেরা পারসন- সময় টিভি) ও আজম কামাল (সৈয়দপুর ২৪ নিউজ) প্রমুখ।

সাংবাদিক রুহুল আমীন গাজীর কর্মময় জীবনের নানা উল্লেখযোগ্য বিষয় তুলে ধরে বক্তারা আরও বলেন চলমান সময়ের সংবাদকর্মীদের তা অনুসরণ করে পথ চলার আহবান জানান। তারা বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন নির্ভিক ও সৎ সাংবাদিক। তিনি আজীবন সংবাদ কর্মীদের অধিকার নিয়ে সংগ্রাম করে গেছেন। একই সাথে রাষ্ট্রের সকল অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার কন্ঠ ছিলেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ ফিরোজ আহমেদ।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর