1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম গাজায় ইসরায়েলের হামলায় তিন ফিলিস্তিনি নিহত তরমুজ বিক্রি করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পাইকগাছার ২ জন নিহত পাইকগাছায় এতিমখানার শিশুদের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরণ সৈয়দপুরে প্রসূতি মায়ের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ সৈয়দপুরে বাউস্ট পরিদর্শন করলেন রংপুর সেনানিবাসের জিওসি ও এরিয়া কমান্ডার তালায় অ্যাম্বুলেন্স ইস্যু: আরএমও ডা. খালিদকে ঘিরে অপ-প্রচার স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগে মুন্সীগঞ্জে ৩ কর্মকর্তা বরখাস্ত ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি

সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত
saidpur-10853
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:


নীলফামারীর সৈয়দপুরে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ব্যক্তি উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে কাশিরাম বেলপুকুর ইউনিয়নে কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়।
কলেজটির অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী দুস্থ শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন। এ সময় কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. লানচু হাসান চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের শিক্ষক আব্দুল মতিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, চলতি মাঘ মাসের তীব্র শীতে এলাকার অসহায় দুস্থ মানুষ গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের কষ্টের কথা চিন্তা করে তিনি সাধ্যমতো শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় তিনি বলেন, প্রতি বছরই তিনি শীতবস্ত্র নিয়ে শীতার্তদের পাশে দাঁড়ান। তারই ধারাবাহিকতায় এবারও কিছু শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেন। এবারে আরো কিছু শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর