1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় ধানের দামের চেয়ে শ্রমিকের মজুরির মূল্যে বেশি মুন্সীগঞ্জের শিলই মাদক নির্মুল কমিটিতে সভাপতি জাকির, ওসমান সম্পাদক জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কয়রা উপজেলার আহবায়ক কমিটি গঠন পাইকগাছার সুখেন হত্যা: প্রধান আসামী প্রকাশের যাবজ্জীবন কারদন্ড, স্ত্রী রুপা খালাস কয়রায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে ক্যাম্পেইন ও র‌্যালি অনুষ্ঠিত বেনাপোলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হাকর নদীতে বেড়িবাঁধ দিয়ে প্রভাবশালীদের দখলে মাছ চাষ কয়রায় মাদ্রাসা ম্যানেজিং কমিটিতে আ’লীগ নেতার স্ত্রী সভাপতি, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচী মিড ডে মিলে’র খাদ্য অনিয়মের প্রমান পেয়েছে কতৃপক্ষ, ব্যবস্থা নিতে সুপারিশ

সৈয়দপুর উদীচী শিল্পী গোষ্ঠীর উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৯ বার পঠিত
saidpur-10771

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :


বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উনবিংশ শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল তিনটায় স্থানীয় রেলওয়ে মতর্ূূজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আবুল হাসনাত।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম। সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান শেখ রোবায়েতুর রহমান রোবায়েতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য বলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুমার অপু বিশ্বাস।

এতে অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন নীলফামারী আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উপদেষ্টা ও সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম, জাসদ (ইনু) সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মো. আজিজুল হক, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির স্থানীয় শাখার নেতা ওবায়দুর রহমান, উদীচীর সভাপতি জান্নাতুল ইসলাম কবির, সহ-সভাপতি শফিউল ইসলাম রঞ্জু প্রমুখ।

পরে উদীচীর সহ-সভাপতি বিশিষ্ট সঙ্গীতশিল্পী রোবায়েতুর রহমানের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।

এর আগে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের কর্মসূচির শুভ সূচনা করা হয়। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রেলওয়ে মর্তূজা মিলনায়তন চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মর্তুজা মিলনায়তনে এসে শেষ হয়।

শেষে উদীচীর সৈয়দপুর শাখার কোষাধ্যক্ষ শরীফ মৃধার নেতৃত্বে বাউল গানের আসর পরিবেশিত হয়েছে। এছাড়াও উদীচী শাখা সম্মেলন উপলক্ষে উদীচীর তিনজন প্রবীণ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, কাজী আবুল হাসনাত, মোসলেমা সামাদ ও আব্দুল কুদ্দুস।

সবশেষে সম্মেলনে জান্নাতুল ইসলাম কবির ও কুমার অপু বিশ্বাসকে পুনরায় যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর