1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার

সৌদির কাছে ধরাশায়ী অন্যতম প্রধান ফেবারিট আর্জেন্টিনা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক::

স্রোতের বিপরীতেই ঘটনা ঘটল। প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হতেই পাল্টে গেল দৃশ্যপট। আর্জেন্টিনার জালে বল পাঠাল সৌদি আরব। তাও এক বার নয়, দুই বার! সর্বশেষ খেলায় ফলাফল ২-১ গোলে সৌদি আরব বিজয়ী।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে ১০ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর থেকে যেন গোলটা রীতিমতো লুকোচুরিই খেলেছে আকাশী-সাদাদের সঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের জালে মেসির সেই গোলের পর আরও গুনে গুনে তিন বার বল জড়িয়েছে তার দল। তবে এরপরও প্রথমার্ধ বিরতিতে দলটিকে যেতে হয়েছে ১-০ গোলে এগিয়েই। বাকি তিন গোলই বাতিল হয়েছে অফসাইডের কাটায়।

আইকনিক লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ৯ম মিনিটে সৌদি আরব ডিফেন্ডার আল বুলায়হি নিজেদের বিপদসীমায় ফেলে দেন লিয়ান্দ্রো পারেদেসকে। ভিএআর দেখে এসে পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে গোলটা করতে এবার ভুল করেননি মেসি। গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে গোলটা তুলে নেন অধিনায়ক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম গোলটা পেয়ে যায় আর্জেন্টিনা।

কিন্তু খেলার ৪৮ মিনিটে সমতা ফেরান সৌদি আরবের সালেহ আলসেহরি (১-১)। সেই এক গোলই যেন ভড়কে দিল আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা তখনো সে গোলের ধাক্কাটা কাটিয়ে উঠতে পারেনি, চমকে দিয়ে ৫৩ মিনিটে সালেম আল দাওসারির দারুণ এক গোলে সৌদি আরব এগিয়ে যায়। এরপর একের পর এক আক্রমনেও কোন গোল শোধ দিতে পারেনি আর্জেন্টিনা। ফলে বিশ্বকাপের প্রথম অঘটন ঘটিয়ে ২-১ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিজয়ী হল সৌদি আরব। আর এবারের আসরের অন্যতম প্রধান ফেবারিট আর্জেন্টিনা হারের মধ্য দিয়ে শুরু করলো তাদের বিশ্বকাপ মিশন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর