1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শার্শায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ ছিনতাইয়ের মোটরসাইকেলে প্রেমিকাকে নিয়ে উধাও, যশোরে আটক যুবক কেয়ামতের ময়দান থেকে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী -তালা স্বাস্থ্য কর্মকর্তা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে বিএনপি সরকার—-কয়রা ও পাইকগাছার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে- বাপ্পী প্রজনন স্বাস্থ্য ও অধিকার: বাংলাদেশের অসমাপ্ত অঙ্গীকার সুন্দরবনে হরিণ শিকার, খন্ডিত মাথা ভুড়ি সহ আটক-১ ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে খুলনা-৫ আসনের সংসদ সদস্য তালায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের মহাসচিবকে ছায়াবীথির শুভেচ্ছা

স্ত্রীর দায়েরকৃত যৌতুক ও হত্যা প্রচেষ্টা মামলায় কারাগারে এস আই সোবহান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:


স্ত্রীর দায়েরকৃত যৌতুক ও হত্যা প্রচেষ্টা মামলায় খুলনা ও সোনাডাঙ্গা থানার সাবেক এস আই সোবহান মোল্লাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক আব্দুস ছালাম খান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এস আই সোবহান মোল্লার দ্বিতীয় স্ত্রী ফারজানা ২০২১ সালে ১৫ ডিসেম্বর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সোবহান মোল্লা বর্তমানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, চলতি বছরের ৬ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক লুৎফর রহমান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ১৩ সেপ্টেম্বর আদালত এস আই সোবহান মোল্লার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক গ্রেপ্তরী পরোয়ানা জারি করেন। এরপর তিনি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন লাভ করেন। বুধবার আদালতে তার আত্মসমর্পণ করার ধার্য দিন ছিল। কিন্তু তিনি সেদিন আদালতে উপস্থিত হতে পারায় বৃহস্পতিবার সকালে তিনি উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তা পূর্বের বিয়ের তথ্য গোপন রেখে ২০২০ সালের ১২ মে ফারজানা বিনতে ফাকের নামের এক কিশোরীকে ৩ লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন। তখন তিনি খুলনার সোনাডাঙ্গা থানায় কর্মরত ছিলেন। বিয়ের পর থেকে দ্বিতীয় স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতন ও একাধিকবার মারপিট করে হাসপতালেও ভর্তি করেছেন। উপায় না পেয়ে ২০২১ সালের ১৫ ডিসেম্বর খুলনার নারী ও শিশু শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগী ফারজানা বিনতে ফাকের। সর্বশেষ ওই মামলায় বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর