1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুবির পাইকগাছা কৃষি ক্যাম্পাস পিসি রায়ের নামে নামকরণের দাবিতে স্মারকলিপি সারাদেশে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী এসআই নিয়োগ পরীক্ষা, জাল প্রবেশপত্র-ভুয়া পরীক্ষার্থীসহ দালালচক্রের ৪ সদস্য গ্রেপ্তার তালা সার্জিক্যালে ভুল চিকিৎসায় প্রসূতির অবস্থা সংকটাপন্ন সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজ পিয়ার আলীর মরদেহ মিললো ইছামতি নদীতে কয়রায় ৫০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কোটি টাকার জালিয়াতি ও বেপরোয়া দুর্নীতি!​ সাতক্ষীরার এল্লারচরের বিতর্কিত কর্মকর্তা শফিকুলের বদলি ঠেকাতে মরিয়া সৈয়দপুর শহরে মুদি দোকানে চালের টিন কেটে দূর্ধর্ষ চুরি শার্শায় বৃক্ষররোপন কর্মসূচি, খালের দুপাড়ে ফলজ ও বনোজ বৃক্ষ রোপন

স্বজনদের ফেলে যাওয়া সেই অজ্ঞাত বৃদ্ধ এখন হাসপাতালে

  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৫৪ বার পঠিত
kashimnagar-16289

প্রাথমিক চিকিৎসাতেই উঠে বসেছে

  • নিজস্ব প্রতিবেদক ::

খুলনার পাইকগাছায় শারীরিক ও বাক্ প্রতিবন্ধী সত্তরোর্ধ বৃদ্ধকে ফেলে চলে গেছে তার স্বজনরা। পবিত্র ঈদুল ফিতরের আগে তাকে উপজেলার কপিলমুনির কাশিমনগর বাজার জামে মসজিদের সামনে চান্নিতে ফেলে রেখে যায় অজ্ঞাত পরিচয় পাষন্ডরা।

প্রথমত কয়েক দিন নড়া-চড়া করতে না পারলেও স্থানীয়দের দয়া-দক্ষিনায় এখন নিজ থেকে কোন রকম পাছায় ভর দিয়ে কয়েক গজ করে চলতে পারছে। নিজের প্রয়োজনে শুধু হাত পেতে ইশারা করলেও কথা বলতে পারেননা তিনি। প্রায় এক মাস ধরে ঐ বয়োবৃদ্ধ কোন রকম খেয়ে না খেয়ে প্রতি মূহুর্ত জীবনের সাথে যুদ্ধ করে কোন রকম বেঁচে আছেন। তবে দীর্ঘ দিনের মল-মূত্র শরীরে মেখে দূর্গন্ধে তার কাছে বসেনা কেউ। কারোর কিছু দেওয়ার থাকলে দূর থেকে ছুঁড়ে দিয়ে সরে যায় সকলে।

স্থানীয় কাশিমনগর গ্রামের স্কুল শিক্ষক জি,এম আবুল হাশেম এ প্রতিবেদককে জানান, ঈদ-উল-ফিতরের কয়েকদিন আগে তিনি মসজিদ থেকে ফজরের নামায আদায় করে বেরিয়ে আসার সময় বৃদ্ধটিকে প্রথম দেখতে পান তিনি। এসময় অজ্ঞাত পরিচয় আরো একাধিক কিশোর সেখানে অবস্থান করছিল। এসময় তারা এ শিক্ষককে দেখে তাকে খেয়াল করার অনুরোধ জানিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এরপর আর তাদের কখনো দেখা যায়নি সেখানে। বৃদ্ধটির পরনে শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট পরা ও সাথে একটি কম্বল রয়েছে। এছাড়া তার মুখে খাটো সাইজে সাদা দাড়ি রয়েছে। মনে হচ্ছে, সেভ না করায় দাঁড়িগুলো বড় হয়ে গেছে।

hospitalist-১৬২৯৬

ধারণা করা হচ্ছে, বাড়িতে তাকে নিয়ে ঝামেলা এড়াতে কে বা কারা তাকে ইচ্ছাকৃত সেখানে ফেলে গিয়ে ঝামেলা মুক্ত হয়েছে।
পাশের চান্নিতে অবস্থানরত চা- দোকানি রসুল গাজী জানান, তাকে বেশ কয়েক দিন ধরে চান্নিতে পড়ে থাকতে দেখছেন। তবে তার সাথে আর কাউকে দেখেননি তিনি।

স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী কেচমত আলী জানান, তিনি স্থানীয় সুইপারকে বৃদ্ধটিকে পরিষ্কার করাতে টাকা দিতে চাইলেও তিনি পারবেননা বলে জানালে সেভাবেই পড়ে ছিল।

অপর ব্যবসায়ী সন্দীপ জানান, প্রথমত বৃদ্ধ নড়া-চড়া কিংবা কোন প্রকার ইশারা ইঙ্গিত করতে না পারলেও সকলের সাহায্য সহযোগিতায় খেতে পেরে খানিকটা সুস্থ্য হয়ে পাছায় ভর দিয়ে দুই-দশ গজ করে চলা-ফেরা করতে পারছে।

স্থানীয় ব্যবসায়ী তৌহিদুর রহমান জানান, গত দুই-তিন দিন তাকে আর সেখানে দেখা যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে, সে নিজেই পাছায় ভর দিয়ে অন্যত্র চলে গেছে কিংবা কেউ তাকে অন্যত্র নিয়ে গেছে।

কপিলমুনি ইউপির দফাদার দিলীপ কুমার শনিবার (১১ এপ্রিল) দুপুর ৩ টার দিকে জানান, খবর পেয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামানের তত্বাবধায়নে কাশিমনগর শশ্মানঘাট সংলগ্ন এলাকা থেকে বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে কপিলমুনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও গোসল করানোর পর উঠে বসেন তিনি।

এর পর উন্নত চিকিৎসার জন্য তাকে সন্ধ্যায় পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার পরিচয় জানা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর