1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে কয়রায় নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী রশীদুজ্জামান

  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ বার পঠিত
koyra-5046

কয়রা (খুলনা) প্রতিনিধি::


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মোঃ রশিদুজ্জামান মোড়ল বলেছেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, জামায়াত-বিএনপি নির্বাচনে বিশ্বাসী নয়, এ জন্য তারা অগ্নি সন্ত্রাস আর মানুষ হত্যা করে ক্ষমতায় যেতে চায়। তাদের ষড়যন্ত্র রুখতে হলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার কোন বিকল্প নাই। সে জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।

নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়ল ৩ জানুয়ারী (বুধবার) সকাল ১০ টায় কয়রা কপোতাক্ষ কলেজ মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে খুলনা-৬ আসনের নৌকা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রির সঞ্চলনায়
নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার
মন্ডল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেরামত আলী,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ
শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, আওয়ামী লীগনেতা ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, আব্দুস সামাদ গাজী, প্রভাষক শাহনেওয়াজ শিকারী,আছের আলী মোড়ল, সাবেক
চেয়ারম্যান জিএম কবি সামসুর রহমান, আমির আলী গাইন, জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, আ’লীগনেতা জাফরুল ইসলাম পাড়, এ্যাডঃ মোশারফ হোসেন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার বৈরাগী,নারী নেত্রী নিলীমা চক্রবর্তী, সুমাইয়া সুলতানা লতা, সুলতানা মিলী, প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, যুবলীগ নেতা ইমদাদুল হক টিটু, শ্রমিক লীগের সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক
আমিরুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান দিদার,সাবেক সাধারন সম্পাদক মেজবাউদ্দিন মাসুম,সহ সভাপতি
ইখতিয়ার উদ্দিন হিরো,রোকনুজ্জামান কাজল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর