1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

স্বামীর প্রতি ক্ষোভে শিশু জোনাকীকে হত্যা করে সৎমা নার্গিস

  • প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
jessore-9608

ঈদের আগে বেড়াতে এসে সৎ মায়ের হাতে নৃশংসভাবে খুন হয় শিশু জোনাকী। তার মৃতদেহ উদ্ধারের ১০ ঘন্টা পর হত্যার দায় শিকার করেছে সৎ মা নার্গিস বেগম। এরপর তাকে ঘটনাস্থল নিয়ে কিভাবে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখে পুলিশ।

ঘাতক নার্গিস ডিবি পুলিশকে জানিয়েছে, স্বামী কর্তৃক তিনবার তার গর্ভের সন্তান নষ্ঠ হওয়ায় ক্ষোভে তিনি জোনাকীকে শ্বাসরোধে হত্যা করেছেন। নিহত জোনাকী যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ি গ্রামের শাহীন তরফদারের মেয়ে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া মডেল মসজিদের পাশে একটি পুকুর থেকে জোনাকীর (৯) মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতের মুখ, হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন ছিলো। এ ঘটনায় ওই মেয়েটির সৎ মাকে পুলিশি হেফাজতে নেয়া হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রায় ১০ ঘন্টা পর হত্যার দায় শিকার করে নেয় জোনাকীর সৎ মা নার্গিস বেগম। এরপর রাত ১০টার দিকে নার্গিস বেগমকে ঘটনাস্থল তার ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর সে হত্যার বিবরণ দেয়। এসময় জোনাকীর কাপড় ও জুতা উদ্ধার করে পুলিশ।

যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, নার্গিস বেগম জানিয়েছে তার গর্ভে আসা তিনটি সন্তান স্বামী ইচ্ছাকৃতভাবে নষ্ট করেছে। যে কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। জোনাকী রেলগেটে তার বাড়িতে বেড়াতে আসার পর তিনি ক্ষোভের বশবর্তী হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর মৃতদেহ দরজার পাশে দাঁড় করিয়ে রেখেছিলেন। বাড়ির সবাই যখন জোনাকীকে না পেয়ে থানায় জিডি করতে যায়, সেই সুযোগে তিনি মৃতদেহ নিয়ে পুকুরের পানিতে ফেলে দেন।

তিনি আরো জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় নার্গিস বেগমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর