1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন কপিলমুনিতে মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে কুপিয়ে হত্যা প্রচেষ্টার অভিযোগ গজারিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পাইকগাছা ছাত্র কল্যাণ সমিতির ক্যারিয়ার সেমিনার পাইকগাছায় রেড ক্রিসেন্ট সোসাইটির ‘হিট অ্যাকশন ডে’ কর্মসূচির উদ্বোধন

স্বাস্থ্যপরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৭৯ বার পঠিত

স্বাস্থ্যপরীক্ষা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি অবতরণ করে।

এ সময় রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

স্বাস্থ্যপরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য ২০ দিন জার্মানি ও যুক্তরাজ্যে ছিলেন রাষ্ট্রপতি।

গত ২৯ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে স্ত্রী রাশিদা খানমসহ ঢাকা ছাড়েন রাষ্ট্রপ্রধান। সেখান থেকে ৬ নভেম্বর লন্ডনে পৌঁছান তিনি।

১৩ নভেম্বর তার দেশে ফেরার কথা থাকলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময় পরিবর্তন করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে স্ত্রী রাশিদা খানম এবং অন্য সফরসঙ্গীদের নিয়ে বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশে রওনা হন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

প্রসঙ্গত, ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালনকালেও লন্ডন ও বার্লিনে নিজের স্বাস্থ্যপরীক্ষা করাতেন রাষ্ট্রপতি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর