তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম (দাদু ভাই) তার বিরুদ্ধে সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন” বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুরে তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ভিত্তিহীন তথ্য প্রচার করছে। আমি তাদের এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই।”
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম এ ঘটনার নিন্দা জানিয়ে উর্ধ্বতন নেতৃবৃন্দ ও প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত সত্য উদঘাটন করে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক হয়রানি বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ঠদের নিকট জোর দাবি জানান।