1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় জোরপুর্বক জমি দখলের প্রতিবাদে সম্মেলন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের মজিবুর সভাপতি, হুমায়ুন সম্পাদক নির্বাচিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবের দায়িত্ব গ্রহণ, আগামীতে ঐক্যবদ্ধ থাকার ডাক পাইকগাছার দলিল লেখকসহ সীমানা পিলার প্রতারক চক্রের ৪ সদস্য সীমানা পিলারসহ তালায় গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত ডুমুরিয়ার চুকনগর চেস ক্লাব ৬ষ্ঠ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট উদ্বোধন সৈয়দপুরে বালু ও রং মিশ্রিত সাড়ে ৭ শত কেজি কীটনাশক উদ্ধার : ব্যবসায়ীর অর্থদণ্ড দাবদাহের কবলে দক্ষিনাঞ্চল, জনজীবন ও কৃষিতে বড় সংকট ডুমুরিয়ায় ডুমুরিয়ায় বিলুপ্তির পথে কদম গাছ, উঁকি দিচ্ছে থোকায় থোকায় বাহারি ফুল যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে চুকনগরে নিসচার মানববন্ধন

স্মরণীয় জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মত সিরিজ লাল সবুজদের

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৫৫ বার পঠিত

চট্টগ্রামে জয় দিয়ে শুরু মিরপুরে এসে সিরিজ জয়ের নোঙরে পৌছালো লাল-সবুজদের। টি-টোয়েন্টি ফরম্যাটে লো স্কোরিং ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম বারের মত সিরিজ জিতেছে তারা। বল হাতে বোলারদের দারুণ পারফরম্যান্সে ইংল্যান্ডকে মাত্র ১১৭ রানে আটকে রাখে বেঙ্গল টাইগাররা। জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ ধারাবাহিক বিরতিতে উইকেট হারালেও শেষ হাসি সাকিবরাই হাসেন।

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল ৬ উইকেটে। টানা দুই জয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে প্রথমবারের মতো স্মরণীয় সিরিজ জয়ের কৃতিত্ব দেখাল সাকিব ব্রিগেড। আগামী ১৪ মার্চ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ। চট্টগ্রামে জয় দিয়ে শুরু। মিরপুরে এসে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উৎসব। রোববার টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৭ রানে অলআউট ইংল্যান্ড। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় সাত বল হাতে রেখে, ১২০/৬।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর