1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

হামলার প্রতিবাদ ও কোটা সংস্কার দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭০ বার পঠিত
9565
খুলনা প্রতিনিধি:


দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যোক্তিক দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলেন। তবুও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়েছে। সর্বশেষ  এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে তারা রাজপথে কঠোর অবস্থান নিয়েছেন।
শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সারা দেশের বিভিন্ন স্থানে  হামলায় আমাদের অনেক ভাই-বোনেরা আহত হয়েছে৷ তাদের রক্ত ঝরেছে। এ ঘটনায় বিচারের দাবি জানিয়ে তারা হুশিয়ার করে বলেন, তাদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় হওয়া মাত্রই শিক্ষার্থীরা ঘরে ফিরবেন এমনটাই দাবি তাদের।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর