1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ‘নতুন রণকৌশল’ অচেনা পরিস্থিতির মুখে ফেলবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সৈয়দপুর পৌর এলাকার রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : প্রধান তথ্য কমিশনার সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পাইকগাছায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় আটক ৮ পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ, অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাসপাতাল থেকে বাসায় নুসরাত- নেওয়া হবে বিদেশে

  • প্রকাশিত : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার পঠিত
nusrat-5298

দীপ্ত নিউজ, বিনোদন ডেস্ক::


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গত বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে একদিনের মাথাতেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন কেমন আছেন অভিনেত্রী?

নুসরাতের মা ফিরদৌস পারভিন জানান, ‘যে অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, সেই তুলনায় এখন কিছুটা ভালো আছে।’

তবে খুব শিগগিরই তাকে চিকিৎসার জন্যে বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।

ফিটনেস নিয়ে সচেতন অভিনেত্রী। নিয়মিত শরীরচর্চা করেন। কিন্তু বৃহস্পতিবার রাতে হঠাৎ বাড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। তার পর অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন খানিকটা ভালো আছেন তিনি।

এদিকে সামাজিক মাধ্যমে নুসরাত ফারিয়ার একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নুসরাত। দু’চোখ বন্ধ। স্যালাইন চলছে।

ছবির পোস্টে লেখা হয়েছে, ‘বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে নিজ বাসায় গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নুসরাত ফারিয়া।

সবার কাছে ফারিয়ার দ্রুত আরোগ্যলাভের জন্য দোয়া প্রার্থনাও করা হয়েছে ওই পোস্টে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর