1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ‘নতুন রণকৌশল’ অচেনা পরিস্থিতির মুখে ফেলবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সৈয়দপুর পৌর এলাকার রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : প্রধান তথ্য কমিশনার সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পাইকগাছায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় আটক ৮ পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ, অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হিরো আলমের বিরুদ্ধে নায়িকা রিয়ার জিডি

  • প্রকাশিত : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২০২ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তারই সিনেমা নায়িকা রিয়া চৌধুরী। গত শুক্রবার রাজধানীর বাড্ডা থানায় তিনি এই জিডি করেন। তার অভিযোগ ফেসবুকে হিরো আলমের পেজ ব্যবহার করে তাকে গালাগালি করা।

বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেন, জিডি হয়েছে। তবে এটা সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় জিডিটি পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হবে।

জিডিতে রিয়া চৌধুরী অভিযোগ করেন, ৭ জুন বিকেলে হিরো আলমের ফেসবুক পেজ ‘হিরো আলম বগুড়া’ থেকে রিয়ামণি (২৭) নামের এক মেয়ে অশ্লীল গালাগালি করে। এর পেছনে হিরো আলমের ইন্ধন রয়েছে। যে কারণে আমার সামাজিকভাবে মানহানি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য–উপাত্ত না থাকার কারণে আপাতত সাধারণ ডায়েরি করা হলো। ভবিষ্যতে তথ্য–উপাত্তের ভিত্তিতে/প্রয়োজন সাপেক্ষে মামলার আবেদন করা হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমার পেজ থেকে একটি ভিডিও আপলোড হয়েছে। এতে যে বক্তব্য আছে তাতে রিয়া চৌধুরীর নাম বলা হয়নি।

‘কিন্তু সে অভিযোগ করছে তাকে নাকি গালিগালাজ করা হয়েছে। আর পেজতো আমি চালাই না। পেজ অ্যাডমিনরা চালায়। সে প্রমাণ করুক যে আমি তাকে গালিগালাজ করেছি। এছাড়া জিডি কোনো ফ্যাক্টর নাকি।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর