1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুন্সীগঞ্জের মেঘনা নদীতে হাত বাঁধা নারীসহ পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠন আ’লীগ ও ছাত্রলীগের হামলায় ১০ ছাত্রদল নেতাকর্মী আহত, আটক- ২ টংগীবাড়ীতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার গুপ্তবাহিনী ১৯৯৬ সালে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল : প্রধানমন্ত্রী কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে র‍্যালি ও আলোচনা সভা মেসির পিতার মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক ডন কারাগারে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূতের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন সীমান্ত থেকে দুটি ফাইটার মোরগসহ ভারতীয় মালামাল জব্দ

হৃদরোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েলের মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৮৩ বার পঠিত
munsigang-15390
  • লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি ::

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বিকাল পাঁচটার দিকে তিনি বুকে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন। পরে সহকর্মী সাংবাদিকদের সহায়তায় স্থানীয় একটি ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। রাতে আবার অসুস্থতা বাড়লে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত দেড়টার দিকে তিনি ইন্তেকাল করেন।

মরহুম বাছির উদ্দিন জুয়েল স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

সোমবার সকাল ১১টায় মুন্সীগঞ্জ শহর জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর নিজ গ্রামের বাড়ি টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়ায় স্থানীয় মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে তার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম করা হয়।

দাফনের আগে মুন্সীগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

তার মৃত্যুতে মুন্সীগঞ্জের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন মুন্সীগঞ্জ–৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন এবং স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর