1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

পাইকগাছায় নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মাঝে টান টান উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
5054

নিজস্ব প্রতিনিধি:


খুলনার পাইকগাছায় নির্বাচনী প্রচারণাকালে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণ করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে। সর্বশেষ বিষয়টি নিয়ে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রশীদুজ্জামানের কর্মী-সমর্থকরা পৌরসদরের জিরো পয়েন্ট এলাকায় গণসংযোগ-লিফলেট বিতরণ ও নৌকার মিছিল করছিল।

একই সময়ে কয়রা থেকে স্বতন্ত্র প্রার্থী ও খুলনা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলমের কর্মী সমর্থকরা মোটরসাইকেলে পৌরসদরের বাজার প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে পৌঁছে। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বর্ডার গার্ড ও ব্যাটেলিয়ান আনসার স্টাইকিং ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ আল আমিন বলেন, দু’পক্ষ মুখোমুখি অবস্থান নিলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ভূমিকা পালন করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর