1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছার সাংবাদিক ফসিয়ারের ভাসকুলার অপারেশন সম্পন্ন, সুস্ত্যতা ও সহযোগীতা কামনা প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা কিসমত খন্দকার আর নেই চুকনগরে ভোক্তা অধিকারের ঝটিকা অভিযান: ভিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার’র মৃত্যু সুন্দরবন খুলনা রেঞ্জে বিশ্ব বাঘ দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা  ভারতে পালানোর পথে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তিন সহযোগীসহ গ্রেপ্তার সাতক্ষীরায় পৈতৃক সম্পত্তি ও ঘেরের জবরদখল: বড় ভাই ও ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইকে হুমকির অভিযোগ কয়রায় ১২০ কেজি বিষযুক্ত চিংড়ি মাছ জব্দ কয়রায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরন হরিঢালী ইউনিয়ন বালিকা মা: বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখরের ঘুষ বাণিজ্যের খবর প্রকাশে সাংবাদিক ম্যানেজে ব্যস্ত সময় পার!

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় মানষিক ভারসাম্যহীন নারী

  • প্রকাশিত : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ১২৩ বার পঠিত

দীপ্ত নিউজ ডেস্ক::

রাজধানীর হাতিরঝিলের মাঝে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন একজন নারী। প্রায় দুই ঘণ্টা টাওয়ারে অবস্থানের পর ফায়ার সার্ভিস কথা বলে তাকে নিচে নামিয়ে আনে।

শুক্রবার (১৮ আগস্ট) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। আশপাশের লোকজন ওই নারীকে টাওয়ারে উঠতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও প্রান্তে তাকে দেখতে প্রচুর ভিড় হয়। অনেকেই নানা কৌশলে তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দেননি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই নারীর নাম খুকুমণি। তিনি মানসিক ভারসাম্যহীন। বিকেলে তিনি হঠাৎ টাওয়ারে উঠে যান। পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও থেকে একটি ইউনিট সেখানে গিয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে তার সঙ্গে কথা বলে তাকে নামিয়ে আনে।

ফায়ার সার্ভিস জানায়, এই টাওয়ার দিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে। ঘটনাস্থলে তাদের লোকজনও ছিল।

ওই নারীকে স্থানীয় পুলিশের হেফাজতে দিয়েছে ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর