1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি সুন্দরবনের ভয়ংকর হয়ে উঠছে জাহাঙ্গীর রাজেন বাহিনীর সদস্যরা খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযানে আটক ১

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা-মাওয়া অংশে পরীক্ষামূলকভাবে রেল ট্রাক চলাচল শুরু

  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৩৭ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি::

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি গ্যাংকার ঢাকার গেন্ডারিয়া রেলস্টেশন থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের উদ্দেশে যাত্রা শুরু করে।

দীর্ঘ ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বেলা ১১টার দিকে গ্যাংকারটি মাওয়ায় এসে পৌঁছায়।

ঢাকা থেকে মাওয়া অংশের প্রকল্প ব্যবস্থাপক ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

চলতি পথে গ্যাংকারে থাকা পর্যবেক্ষক দল ঢাকা-মাওয়া অংশে স্থাপিত রেল লাইনের বিভিন্ন পয়েন্টে ও স্টেশনে ত্রুটিবিচ্যুতিগুলো পর্যবেক্ষণ করে।ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ জামিউল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে রওনা হওয়ার পর আমরা কেরানিগঞ্জ স্টেশনে একটু থেমেছিলাম। সেখানে যে কাজ চলমান আছে সেগুলো ডিজি পরিদর্শন করেন। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর ওপরের সেতুসহ আমরা ৪টি প্রধান সেতুর ওপর দিয়ে মাওয়ায় এসে পৌঁছেছি। পরে মাওয়া থেকে বেলা ১২টার দিকে রেল ট্রাকটি মাওয়া থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘বেঁধে দেওয়া সময়েই এই রুটে ট্রেন চলাচল শুরু করা যাবে। তবে, কবে নাগাদ উদ্বোধন করা হবে সে তারিখটি আমরা জানিনা। সেটা এখন ও সুনির্দিষ্ট করা হয়নি।’

এসময় ঢাকা থেকে রেলপথে মাওয়া স্টেশনে আসেন রেলওয়ে ডিজি কামরুল হাসান, কর্নেল মো. ফারুক হোসেনসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর