1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ শুভ জন্মাষ্টমী বাস চলাচলে বৈষম্য দুর করতে নীলফামারী মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৭ দিনের আল্টিমেটাম কয়রায় ৪রশতাধিক অসহায় পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণে পানির ট্যাংকি বিতরণ কয়রায় সিএনআরএসের উপজেলা পর্যায়ে প্রকল্প শেয়ারিং কর্মশালা সৈয়দপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের লায়ন্স স্কুল এন্ড কলেজের সংবর্ধনা প্রদান তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

অভিনেতা ছেলের আয়োজনে মায়ের দ্বিতীয় বিয়ে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১৯২ বার পঠিত

দীপ্ত নিউজ,বিনোদন দুনিয়া::

সন্তানের সুখের কথা চিন্তা করে বাবা-মা নিজেদের ভালো লাগা ভালোবাসার কথা বেমালুম ভুলে যান। নিজেদের আত্মত্যাগ করেন সন্তানকে একটু ভালো রাখার জন্য। তাই তো সন্তানদের উচিত বাবা-মায়ের খেয়াল রাখা। তাদের ভালো লাগা খারাপ লাগাকে অনুভব করা।

এবার মায়ের সুখের কথা চিন্তা করে তাকে দ্বিতীয়বারের মতো বিয়ে দিলেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চান্দেকর। সেই কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় গর্বের সঙ্গে জানালেন। তার এই পোস্ট নিয়ে চর্চা হলো, প্রশংসার বন্যা বয়ে গেল নেটমাধ্যমে।

বুধবার (২৩ আগস্ট) সিদ্ধার্থ ইনস্টাগ্রামে এই ঘটনার কথা জানিয়েছেন। মা সীমা চান্দেকর দ্বিতীয় বিয়ের ছবি দিয়ে তিনি লিখেছেন ‘সেকেন্ড ইনিংস-এর অভিনন্দন।’

তার কথায়, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস আই (মা)। আমার কখনো মনে হয়নি, তোমারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টেরই পাইনি। তোমারও তো শুধুমাত্র নিজের জন্য একটা জগত থাকা উচিত। আর কত দিন তুমি একা থাকবে?’

এরপরে অভিনেতা লেখেন, ‘তুমি এতদিন পর্যন্ত সকলের জন্য ভেবে গিয়েছো। এবার সময় এসেছে, যখন তুমি নিজের কথাও ভাববে। এবং তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময়ে তোমার পাশে থাকবে।’

সিদ্ধার্থের কথায়, ‘তুমি আমার বিয়ে দিয়েছিলে বিশাল আয়োজন করে। এবার আমার পালা তোমার জন্য একই জিনিস করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ আই (মা)। হ্যাপি ম্যারেড লাইফ।’

এই পোস্টের পরেই নেটমাধ্যমে রীতিমতো প্রশংসায় ভাসছেন সিদ্ধার্থ চান্দেকর। অনেকেই তাকে মায়ের আদর্শ সন্তান বলছেন।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর