1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল মরক্কোর ফেসবুক থেকে আয় করার যত কৌশল বাজেট উপস্থাপনের পর কোনো জিনিসের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী ইংল্যান্ড-নাইজেরিয়ার সুযোগ ছেড়ে যুক্তরাষ্ট্রের জার্সিতে নেমে ইতিহাস কেডিএ’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা ডুমুরিয়ায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন -কেসিসি প্রশাসক মঞ্জু সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকার ৪ জেলেসহ ২ নৌকা আটক সাতক্ষীরায় পলাশ-শরিফুলের বুশরা,এমআর মাল্টিপারপাসের পেটে গ্রাহকের হাজার কোটি টাকা, অনেকেই আত্নগোপনে! সৈয়দপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিলের অর্থ দিলেন বিলকিস ইসলাম এমপি

খুলনায় ভৈরব নদে ভাসছিল চীনা প্রকৌশলীর লাশ!

  • প্রকাশিত : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

খুলনার খালিশপুরের চরেরহাট ভৈরব নদ থেকে এক চীনা প্রকৌশলীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ। ওয়াং সিয়াও খুই (৪৪) খালিশপুরে নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী ছিলেন।

শনিবার (২৬ আগস্ট) সকালে নগরীর খালিশপুর চরেরহাট ভৈরব নদ থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

খালিশপুর থানা পুলিশের ইন্সপেক্টর তদন্ত নিমাই মন্ডল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যায় চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই চুল কাটার উদ্দেশ্যে বাহিরে বের হন। শুক্রবার সকালে তাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেনি।

এরপর খালিশপুর থানায় এ বিষয়ে তিনি একটি ডায়েরি করেন। পুলিশ বিষয়টি তদন্ত করেছে। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত তার সন্ধান না পেয়ে আজ শনিবার সকালে তারা কয়েকজন একটি নৌকা ভাড়া করে ভৈরব নদে খোঁজা শুরু করি। ভৈরব নদের কিছুদূর যেতেই এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় লাশটি নদী থেকে উদ্ধার করে দেখতে পান তিনি প্রকৌশলী ওয়াং সিয়াও খুই। ওই প্রকৌশলী তাদের প্রতিষ্ঠানের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি নিউজপ্রিন্ট অভ্যন্তরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট সিসি পিপি প্রকল্পে কাজ করতেন বলেও জানান তিনি।

খুলনা পিবিআই পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছেছেন। বিষয়টির তদন্ত করছেন।

খুলনা পিবিআই’র এসপি সৈয়দ মুশফিকুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা যতটুকু সংবাদ পেয়েছি তিনি একটি ইলেকট্রিক্যাল কোম্পানিতে চাকরি করতেন। কোম্পানি থেকে বের হওয়ার সুযোগ খুব কম ছিল। কোন কিছুর প্রয়োজন হলে এখানে দোভাষী আছে তার মাধ্যমে আনা হতো। দোভাষিক তথ্য মতে তিনি খুব শান্ত স্বভাবের ব্যক্তি ছিলেন। তিনি কাজ নিয়েই ব্যস্ত থাকতেন। তার এভাবে মৃত্যু বা চলে যাওয়া কেউ মানতে পারছেন না বলেও দাবি করেন তিনি।

তবে এটি নিছক কোন দূর্ঘটনা, নাকি কেউ তার মৃত্যুর ঘটনায় জড়িত রয়েছে সে ব্যাপারে এখনই কোন কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানাতে পারবেন বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর