1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

ইউপি চেয়ারম্যান আব্দুল হাই’র বিরুদ্ধে অনিয়ম-দূর্ণীতির অভিযোগে ইউপি সদস্যদের সাংবাদ সম্মেলন

  • প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি::

সাতক্ষীরার তালা উপজেলার ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই’র দূর্ণীতি, অনিয়ম ও সেচ্ছাচারিতা বিরুদ্ধে এবং ইউপি সদস্যদের অধিকার আদায়ে সাংবাদ সম্মেলন করেছেন তারই পরিষদের ৬ জন ইউপি সদস্য। এরআগে চেয়ারম্যানের অনিয়ন, দূণীতির ও সেচ্ছাচারিতার অভিযোগে জেলা প্রশাষক বরাবর আবেদন করেছিলেন তারা।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকালে পাটকেলঘাটা প্রেসক্লাবে এ সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ৩নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য শেখ মাসুদ রানা।এসময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড সদস্য শেখ আছিরুদ্দীন, ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ নাছের সরদার, ৫ নং ওয়ার্ড সদস্য শেখ জামশেদ আলী, ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ নাজিমুদ্দিন সানা ও ৮ নং ওয়ার্ড সদস্য মোঃ রুস্তম আলী ।

লিখিত বক্তব্যে শেখ মাসুদ রানা বলেন, তারা নির্বাচিত হয়ে পরিষদের আসার পর থেকেএ যাবৎ মাত্র ২ মাসের ভাতা পেয়েছেন।এছাড়া কোনো ভাতা ভোগীদের তালিকা তৈরীর ক্ষেত্রে সদস্যদের মতামত নেয়া হয় না। অনৈতিক সুবিধার বিভিন্ন ভাতার মাধ্যমে কার্ড বিতরণ করা হয়। তাদের না জানিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয় আর সেই প্রকল্প চেয়ারম্যান নিজেই বাস্তবায়ন করেন। উন্নয়ন তহবিলের টাকা পরিষদকে না জানিয়ে চেয়ারম্যান লুটপাট করেন।তারা এই অন্যায়ের প্রতিকার চান এবং তাদের সম্মানী ভাতার টাকাসহ সকল অধিকার ফিরে পেতে তাদের এই সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের আরো জানান , চেয়ারম্যান আব্দুল হাই অসহায় ভূমিহীনদের সরকারী খাস জমি পাইয়ে দেয়ার কথা বলে বিভিন্ন অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা টাকা নিয়েছেন।এছাড়া সরকারী বিভিন্ন প্রকল্পের কোনো কাজ না করে সমুদয় টাকা আত্মসাত করে কোটি কোটি টাকার মালিক হয়ছেন। তার অনিয়ম ও দূর্ণীতির প্রতিবাদে পরিষদের ৬ জন সদস্য সাতক্ষীরা জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, দূর্ণীতি দমন কমিশন (দুদক) ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ে অভিযোগ করেছেন, যার তদন্ত চলমান বলেও জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর