1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

টাইটানিক’র দৃশ্যটি আজও অস্বস্তিতে ফেলে কেট উইন্সলেটকে

  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত
ket winslet-6

দীপ্ত নিউজ, বিনোদন::


১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের মর্মান্তিক দুর্ঘটনার গল্পে নির্মিত হয় ‘টাইটানিক’ সিনেমা। যেখানে রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও।

পর্দায় এই দুই তারকার রসায়ন ছুঁয়ে যায় লাখো, কোটি দর্শকের হৃদয়ে। এখনও ভক্তদের মনে ঝড় তোলে রোজ-জ্যাকের ভালোবাসার সম্পর্ক ও বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য।

বিশেষ করে এই সিনেমায় রোজের ছবি আঁকার সেই দৃশ্য। যেখানে দেখা যায়, নগ্ন অবস্থায় কাউচের উপর শুয়ে আছেন রোজ, তার ছবি আঁকায় ব্যস্ত জ্যাক।

‘টাইটানিক’ মুক্তির পর এই দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় পুরো বিশ্বজুড়েই। পর্দায় কেট উইন্সলেটকে নগ্ন আবিস্কারের পরে ভক্তদের মধ্যেও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

কিন্তু অভিনেত্রীর মাঝে কেমন প্রতিক্রিয়া ছিল এই দৃশ্য নিয়ে? এ বিষয়ে ‘দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে আক্ষেপই শোনা যায় কেট’র কণ্ঠে। তার কথায়, ‘আমার মনে হয় পর্দায় সেই নগ্নতা আমার দেখানো উচিত হয়নি। আসলে আমার তখন বয়সও কম ছিল। ফলে অনেক কিছুই প্রমাণ করার ছিল।’

কেট আরও জানান, একবার এক ভক্ত সিনেমার ওই দৃশ্যের একটি নগ্ন ছবি তার হাতে তুলে দিয়েছিল। এরপর সেই ছবিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ জানিয়েছিল।

সেই ঘটনার কথা মনে করে অভিনেত্রী বলেন, ‘আমি ওই ছবিতে অটোগ্রাফ দেইনি। কারণ এই বিষয়টা আমাকে অস্বস্তিতে ফেলেছিল। মানুষ এমনটা কেন করে? আমাকে বেশ কয়েকবার ওই ছবিতে অটোগ্রাফ দেওয়ার অনুরোধ করা হয়।’

রোজ আরও বলেন, ‘টাইটানিক সিনেমাটি আমি বারবার দেখতে চাইনি। অনেক বছর অতিক্রম হয়েছে। কিন্তু ওই দৃশ্যটি আজও আমাকে তাড়া করে বেড়ায়।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর