1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

অন্যের ভূরাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে না: পিটার হাস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত
পিটার হাস

দীপ্ত নিউজ, নিজস্ব প্রতিবেদক:

অন্যের ভূরাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র কখনো হস্তক্ষেপ করে না দাবি করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, মানবাধিকার, জাতিসংঘ ও আন্তর্জাতিক কর্মসূচি বাস্তবায়নই যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

আন্তর্জাতিক শান্তি দিবস পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর ) সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

পিটার হাস বলেন, বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। এ ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বন্ধ ও শান্তি বজায় রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রত্যাবাসন ও মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দেওয়াসহ বেশ কিছু বিষয়ে কাজ করছে বাইডেন প্রশাসন। সংকট থেকে উত্তরণে সমন্বিত প্রচেষ্টা দরকার।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত আবারো বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের তাগিদ দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর