1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল কয়রায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীর উপর কাঠের সাঁকো ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দু’টি গ্রাম কয়রায় ১ শ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ১ জন আটক পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক আটকে পড়ারা পাকিস্তানি নয়, আমরা উর্দূভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চাই: সৈয়দপুরে মানববন্ধনে উর্দূভাষীরা কয়রায় দ্রুতগতির মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, আহত ৩ নতুন 4G WiFi রাউটার আনল টেলিটক, প্যাকেজে আরও যা থাকছে সরকারি টেলিটক সিমে আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকেজ ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ১৮ বাংলাদেশি

বিশ্বকাপে সেরাদের একজন হবে লিটন: সাকিবের বিশ্বাস

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৩ বার পঠিত
shakib-al-hasan-liton-290923144

দীপ্ত নিউজ, খেলার দুনিয়া::


সাম্প্রতিক ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না লিটন দাসের। গেল কয়েক সিরিজে কেবল ব্যর্থতার চাদরেই ঢাকা টাইগার এই ওপেনারের। যে কারণে দর্শকদের মনে ফর্মহীনতা নিয়ে প্রশ্ন জেগেছে। নিজেও তার এমন ফর্ম নিয়ে বিচলিত লিটন । যার একটা রেশ দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে তার ব্যাট ভাঙার দৃশ্যে।

তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বিশ্বাস করেন, লিটন বিশ্বকাপে অনেক ভালো কিছু করবেন, সেরাদের একজন হবেন। দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এমনটি জানান সাকিব।

তিনি বলেন, ‘আমার কাছে কেন জানি মনে হয় এই বিশ্বকাপের বেস্ট প্লেয়ারদের একজন হবে লিটন। ওর কাছে আমাদের ওর ব্যাটিংয়ের চেয়ে বেশি কিছু দরকার নেই। সে যদি শুধু তার নিজের ব্যাটিংটা উপভোগ করে, আমি নিশ্চিত মানুষ তাকে টিভিতে আরও বেশি উপভোগ করতে চাইবে। আমি নিশ্চিত, এই বিশ্বকাপে পুরো বিশ্বই তার দিকে তাকিয়ে থাকবে।’

দলের ওপেনিং পজিশন নিয়ে সাকিব বলেন, ‘লিটন-তানজিদ দুজনই খুব এক্সসাইটেড প্লেয়ার। আমার কাছে মনে হয়, তারা আমাদের দলের গেম চেঞ্জার। তাদের কাছে প্রত্যাশা, যেদিন শুরু পাবে ওইদিন যেন ম্যাচটা জিতিয়ে আসে। আর কিচ্ছু করতে হবে না। নয় ম্যাচে হয়ত দুইটা, সর্বোচ্চ তিনটা, ওদের দুই-থেকে তিনটা খুব ভালো ম্যাচ খেলতে হবে। তাহলেই হবে।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর