1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডুমুরিয়ায় এসিআই বীজ কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন ডুমুরিয়ায় ব্র্যাক সিড এ্যাড এগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে এক দিনের কৃষক প্রশিক্ষণ কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা সাতক্ষীরার কালীগঞ্জের র‍্যাবের অভিযানে ১৬৪৯ বোতল ফেনসিডিল সহ ২ মাদক কারবারি আটক সাতক্ষীরার নলতায় সওজের রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফের স্থাপনা নির্মাণের হিড়িক জিয়াউর রহমানের স্মৃতি জড়িত শার্শার উলাশী জিয়ার খাল পুন: খননের শুভ উদ্ধোধনে আসছেন প্রধান মন্ত্রী সুন্দরবন নিয়ন্ত্রনে বন বিভাগের অভিযান ১ বছরে ২৭৪ মামলায় ৪৯৪ ব্যাক্তি আটক ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জানালেন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানি জাহাজে আছে ডায়ালাইসিস আর চিকিৎসার সরঞ্জাম

কয়রার সাংবাদিকদের সাথে জাপার মনোনয়ন প্রত্যাশী মোস্তফা কামালের মনিময়

  • প্রকাশিত : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৬১ বার পঠিত
japa-mostofa-koyra-171

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ


আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টীর সম্ভাব্য এমপি প্রার্থী জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

রবিবার বিকাল ৩ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কয়রা উপজেলা জাপার সভাপতি শেখ সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সম্ভব্য এমপি প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রা এক সময় জাতীয় পার্টির দুর্গ ছিল। এখানকার মানুষ এখনো আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদকে ভালোবাসে। প্রতিটি পাড়ায় মহল্লায় জাতীয় পার্টির কর্মী সমর্থক রয়েছে। আমি এর আগে খুলনা -৬ আসনে ২ বার দলীয় মনোনয়ন পেয়েছি। আমি পাইকগাছা থেকে উপজেলা পরিষদ নির্বাচন করে সম্মানজনক ভোট পেয়েছিলাম। দীর্ঘদিন অত্র এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী গণ সংযোগ অব্যাহত রেখেছি। আশা করি মহান আল্লাহ সহায় থাকলে এবারের নির্বাচনেও দলীয় মনোনয়ন পাবো।

এ ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। কয়রা উপজেলা জাপার সাধারন সম্পাদক মাষ্টার আবুল কালামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, পাইকগাছা উপজেলা জাপার সাবেক সাধারন সম্পাদক সামছুল হুদা খোকন, কয়রা উপজেলা জাপার সহ-সভাপতি মাষ্টার শামসুদ্দীন আহমেদ, এম রফিক সিরাজ, গাজী আব্দুস সালাম শেখ আইজ উদ্দিন, ঢালী কামরুল ইসলাম, সহ সম্পাদক মঞ্জুর হোসেন লাভলু, সাংগঠনিক সম্পাদক মোড়ল নুরুল হক, লতা ইউনিয়ন জাপার সভাপতি সাংবাদিক কৃষ্ণ রায়, সরদার ফরিদ আহমেদ, আবু সাইদ শেখ, আঃ রহিম, খায়রুল ইসলাম, মীর আঃ গনি. দিবাশিষ সানা,কয়রা জাপা নেতা ডাঃ রুহুল আমিন, তাজমিনুর রহমান, বাবলু শেখ, মাওলানা আঃ রহিম প্রমুখ।

মত বিনিময় সভায় কয়রা উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর