1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

ধর্ষণে অন্তঃসত্তা নাবালিকার জোরপূর্বক গর্ভপাত, প্রধান আসামী গ্রেফতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৮০ বার পঠিত

খুলনা প্রতিনিধি:

১৪ বছরের নাবালিকাকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান ও পলাতক আসামী জাহাঙ্গীর শেখকে(৬২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। সোমবার (৯ অক্টোবর) বিকালে নগরীর সোনাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে র‌্যাবের  পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানাযায়, ভিকটিম এবং আসামীর বসতবাড়ী পাশাপাশি হওয়ায় আসামী জাহাঙ্গীর শেখ ওই নাবালিকাকে বিভিন্ন লোভ-লালসা এবং ভয়ভীতি দেখিয়ে চলতি বছরের গত ৩১ মে থেকে বিগত দেড় মাস যাবত ২৫ জুলাই পর্যন্ত আসামীর ঘরের মধ্যে নিয়ে দিনে ও রাতের বিভিন্ন সময়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম ৩ মাসের অন্তঃসত্তা হয়ে পড়লে আসামী নিজেকে বাঁচাতে এক পর্যায়ে ভিকটিমকে মারপিট এবং মৃত্যুভয় দেখিয়ে জোর পূর্বক গর্ভের ভ্রুন নষ্ট করার জন্য জোরকরে মেডিসিন খাওয়ায়।

এরপর ভিকটিম পেটে তীব্র ব্যাথ্যা অনুভব করে। পরবর্তীতে ভিকটিমের নিকটআত্মীয় বিষয়টি টের পেয়ে বাগেরহাট সদর হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা করে গর্ভে ভ্রুনের উপস্থিতি নিশ্চিত করে। এ বিষয়ে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগেরহাট জেলার রামপাল থানায় আসামীর বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত করা মামলা রুজু করেন। বিষয়টি জানা জানি হলে আসামী বাড়ী থেকে পালিয়ে যায়।

ঘটনাটি জানতে পেরে র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং ধর্ষণের সাথে জড়িত আসামীদেরকে গ্রেপ্তারের লক্ষ্যে গোপনে অভিযান অব্যাহত রাখে।

সর্বশেষ র‌্যাব-৬ খুলনার একটি চৌকস আভিযানিক দল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রার ডাক্তার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান পলাতক আসামী জাগাঙ্গীর শেখকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। সর্বশেষ এ খবর প্রকাশের আগে গ্রেফতারকৃত আসামিকে বাগেরহাটের রামপাল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ছিল।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর