নিজস্ব প্রতিবেদক::
খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল-আমিনের সরকারি মোবাইল নং-০১৩২২-৮৭৫৫৩৭ ক্লোন করে একটি প্রতারচক্র চাঁদাবাজি শুরু করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল সামাজিক যোগাযোগ ফেসবুকে পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হেেছ।
সোমবার (১৭ অক্টোবর) প্রতারক চক্রের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর নাম পরিচয় ব্যবহার করে ক্লোনকৃত মোবাইল নম্বর থেকে বলেন, ‘আমি ডিসি অফিসের মিটিং এ আছি, এ মুহুর্তে জরুরী প্রয়োজনে টাকার প্রয়োজন।
এসময় চক্রটি ক্লোনকৃত সরকারি নম্বর দিয়ে নম্বর দিয়ে পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি জি,এম শুকুরুজ্জামানসহ একাধিক টিসিবি ডিলারের কাছেও চাঁদা দাবি করা হয় বলে জানানো হয়।
বিভিন্ন স্থান থেকে এ ধরনের তথ্য পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন নম্বরটি থেকে প্রতারক চক্রের ফোন পেয়ে তাদের সাথে কোন ধরনের আর্থিক লেনদেন না করতে অনুরোধপূর্বক সকলকে সতর্ক থাকতে বলেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনগত পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছিল।