1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

পিত্রালয়ে যাওয়া হলোনা কপিলমুনির নববধূর: সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত স্বামী

  • প্রকাশিত : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

খুলনার পাইকগাছার কপিলমুনিতে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আয়শা খাতুন(১৭) নামে এক নববধূর মৃত্যু হয়েছে। সোমবার (০৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কপিলমুনির আগড়ঘাটার ভেদামারী মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত আয়েশা কপিলমুনির প্রতাপকাটি এলাকার সাদ্দামের স্ত্রী। ঐ ঘটনায় নিহতের স্বামী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্র জানায়, গত প্রায় ৮ মাস পূর্বে উপজেলার কপিলমুনির প্রতাপকাটি এলাকার বাসিন্দা কাঁকড়া ব্যবসায়ী সাদ্দাম হোসেনের সাথে রাড়ুলীর ষষ্ঠীতলা এলাকার আয়শা খাতুনের বিয়ে হয়। সোমবার সকালে স্বামীর সাথে মোটরসাইকেল যোগে পিত্রালয়ে যাওয়ার পথিমধ্যে উপজেলার আগড়ঘাটার ভেদামারী এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে গৃহবধূ আয়েশা পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রতগতির একটি যাত্রীবাহী বাস তার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর