1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় ২৪ ঘন্টায় কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ২২ কপিলমুনিতে নগদ টাকা ও মাদকদ্রব্যসহ দুই মাদক কারবারি আটক ধর্ম অবমাননার অভিযোগে সৃষ্ট মব’এ হত্যাকান্ড, প্রধান আসামি গ্রেপ্তার ইরানের ‘নতুন রণকৌশল’ অচেনা পরিস্থিতির মুখে ফেলবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সৈয়দপুর পৌর এলাকার রাজস্ব বৃদ্ধি বিষয়ক কর্মশালা জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : প্রধান তথ্য কমিশনার সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির পাইকগাছায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলায় আটক ৮ পাইকগাছায় স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কয়রা উত্তরচক মাদ্রাসায় কর্মচারী নিয়োগ, অপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভাবনার ভয় নেই কাউকে

  • প্রকাশিত : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত
vabna-3694

দীপ্ত নিউজ, বিনোদন ডেস্ক::


বর্তমান সময়ের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী মেজাজে ছিলেন তিনি। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়, কখনোই কিছু নিয়ে রাখঢাক রাখেননি।

দেশের শোবিজ অঙ্গনে সিন্ডিকেটের প্রভাব রয়েছে এমনটা শোনা গেছে বহুবার। তারকাদের ক্যারিয়ারেও কাজের সুযোগ পাওয়া কিংবা কাজ হাতছাড়া হওয়া, অনেকটাই নাকি নির্ভর করে এই সিন্ডিকেটের উপরেই।

তবে অভিনেত্রী ভাবনা জানালেন, সিন্ডিকেট রয়েছে সব জায়গাতেই। এসব জীবনেরই একটা অংশ। এই সবকিছু মানিয়ে চলেই জীবনে এগিয়ে যেতে হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘আমি সিন্ডিকেটকে পাত্তা দেই না। যার সাথে কাজ করতে ভালো লাগে, সে তার সঙ্গেই করবে। এটাই বাস্তবতা। ওই ভিড়ে নিজেকে তৈরি করাটাই শিল্পীর কাজ। যারা প্রকৃত শিল্পী তাদের তো সিন্ডিকেটকে ভয় পাবার কথা না। আমার স্ট্রাগল এখনও চলছে। আমি উপভোগ করি, কখনও ভয় পাই না। আমি কাউকে ভয়ও পাই না।’

ভাবনা আরও বলেন, ‘আমাকে বেঁধে রাখা যাবে না। আমাকে আটকে রাখা কঠিন, সম্ভব না। কেউ পারবে না একমাত্র মালিক (সৃষ্টিকর্তা) ছাড়া। আমার শিল্পে কিংবা অভিনয়ে যদি জোর থাকে এগিয়ে যাব। হয়তো আস্তে আস্তে এগোব কিন্তু জায়গাটা তো আমার নিজের হবে। এমন না যা কেউ আমার হাত ধরে একটা ব্রিজ পার করে দিল। আমি চাইও না। আমি চাই আমার রাস্তাটা কেবল আমার থাকুক। এখানে যেন অন্য কারো হাত না থাকে। আমি কারও অনুগ্রহ চাই না।’

এদিকে টেলিভিশন নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পেলেও গত তিন বছরে কোনো নাটকে অভিনয় করেননি ভাবনা। সময় দিচ্ছেন চলচ্চিত্রে। তার অভিনীত ‘ভয়ংকর সুন্দর’ এবং ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্র দুটি মুক্তি পেয়েছে।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর