1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

রংপুর ও রাজশাহী বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২০৪ বার পঠিত
kader-lig-3817

দীপ্ত নিউজ ডেস্ক::


দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের রংপুর ও রাজশাহী বিভাগের আসনগুলোর প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ রংপুরের ৩৩টি, রাজশাহীর ৩৯টিসহ মোট ৭২টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আমরা সব আসনে মনোনয়ন চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত ফল প্রকাশ করব না। আমরা একসঙ্গে আনুষ্ঠানিকভাবে সারা দেশের ফল ঘোষণা করব।

শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত মনোনয়ন বোর্ডের সভা মুলতবি করা হয়েছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান সংসদ সদস্য কয়েকজন বাদ পড়ছেন। এই মুহূর্তে আমি তাদের নাম বলতে পারছি না, তবে বাদ পড়ছেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আগামী ২৫ নভেম্বর (শনিবার) প্রার্থীদের নাম প্রকাশ করা হবে।

বিদ্রোহীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমরা দেখি কারা বিদ্রোহী হয়, তারপর সিদ্ধান্ত নেব।’

‘নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জোট হবে বিভিন্নভাবে। কার সঙ্গে কার জোট হবে, কোথায় গিয়ে ঠেকবে, এখন বলা মুশকিল। নির্বাচনের আগে জোট হতেও পারে, সময় আছে। এমনও কিছু হতে পারে যা আপনি ভাবছেন না, আমিও ভাবছি না’— বলেন ওবায়দুল কাদের।

এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আজ মনোনয়ন বোর্ডে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে অন্য কোনো সিদ্ধান্ত হয়েছে বলে আমার জানা নেই।

বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা শুরু জয়। সভার শুরুতে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন স্বচ্ছ করার জন্য যা যা দরকার আমরা সব করব।

তিনি বলেন, ‘নির্বাচন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সম্পূর্ণ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকবে। তফসিল ঘোষণার পর থেকে কোনো সরকারি কর্মকর্তার বদলি নির্বাচন কমিশনারের অনুমতি ছাড়া করা যাবে না। নির্বাচন কমিশন চাইলে পরিবর্তন করা যাবে।’

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর