1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

সাকিব আল হাসান রাজনীতি করবেন, তিনি জনগণের সেবা করবেন: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত
obaidulkader-3828

দীপ্ত নিউজ ডেস্ক::


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রিকেটার সাকিব আল হাসানের নৌকা প্রতীকের মনোনয়ন চাওয়া প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান রাজনীতি করবেন। তিনি জনগণের সেবা করবেন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

অলরাউন্ডার সাকিব আল হাসানের আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারতের পশ্চিমবঙ্গে কত নায়ক-নায়িকা এমপি। তারা তো সরাসরি দল করে না। ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও আছে। আর সাকিব আল হাসান রাজনীতি করবেন, জনগণের সেবা করবেন। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে তিনি দাঁড়াতে পারেন।

আরেক প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, নতুন মুখও এসেছে কিছু বাদও পড়েছে। বিজয়ী হতে পারে এমন প্রার্থীদের বাদ দেয়নি আওয়ামী লীগ। মনোনয়নে ভুলত্রুটিও থাকতে পারে। একসঙ্গে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থিতা পেতে ঢাকা-১০, মাগুরা-১ এবং মাগুরা-২ আসনে দলটির মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর