1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তালার ঘোষনগরে স্বামীর মৃত্যুতে বিধবা স্ত্রীর সরাসরি নামপত্তন করে বসতভিটার জমিবিক্রি! গভীর রাতে ধ্বসে পড়ল পাইকগাছা চৌকি আদালতের জরাজীর্ণ ভবনের ছাদ কয়রায় ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন সৈয়দপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কয়রায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেল আশাশুনির ৭৫৫ জন নিম্নআয়ের মানুষ সৈয়দপুরে উৎসবের আমেজে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পাইকগাছায় পানির তোড়ে নির্মানাধীন রাস্তা ভেঙ্গে লোকালয়ে লোনা পানি, ভোগান্তিতে এলাকাবাসী খুলনায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

খুলনায় ছয়টি আসনে ৫৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ বার পঠিত
dumuriya-election-3873
খুলনা-৫ আসনে আ’লীগের মনোনীত প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

শেখ মাহতাব হোসেন::


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি আসনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে খুলনা-১ আসনে ৬ জন, খুলনা-২ আসনে ৯ জন, খুলনা-৩ আসনে ৫ জন, খুলনা-৪ আসনে ১৪ জন, খুলনা-৫ আসনে ৭ জন এবং খুলনা-৬ আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৪টা পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তার দপ্তরে তারা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র জমা দানকারীরা হলেন- খুলনা-১ আসনে আওয়ামী লীগের ননী গোপাল মন্ডল, জাপার কাজী হাসানুর রশীদ, জাকের পার্টি মোঃ আজিজুর রহমান, তৃণমূল বিএনপি গোবিন্দ চন্দ্র প্রামাণিক, স্বতন্ত্র আবেদ আলী শেখ ও প্রশান্ত কুমার রায়।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল, গণতন্ত্রী পার্টির মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেস দেবদাস সরকার, জাকের পার্টির ফরিদা পারভীন, ইসালামী ঐক্যজোট হিদায়েতুল্লাাহ, জাতীয় পার্টির মোঃ গাউসুল আজম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’র বাবু কুমার রায়, বিএনএম আব্দুল্লাহ আল আমিন, স্বতন্ত্র মোঃ সাইদুর রহমান।

খুলনা-৩ আসনে আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির মোঃ আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র কাইজার আহমেদ ও ফাতেমা জামান সাথী।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের আব্দুস সালাম মুর্শেদী, জাকের পার্টির শেখ আনসার আলী, বিএনএম এস এম আজমল হোসেন, জাতীয় পার্টির মোঃ ফরহাদ আহমেদ, এনপিপি মোঃ মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপি শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেস মনিরা সুলতানা ও ইসলামি ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, স্বতন্ত্র মোঃ জুয়েল রানা, এম ডি এহসানুল হক, মোঃ রেজভি আলম, এস এম মোর্তজা রশিদী দ্বারা, আতিকুর রহমান ও এইচ এম রওশান জামির।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির মোঃ শাহীদ আলম, জাকের পার্টির সামাদ শেখ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আক্তার, বাংলাদেশ কংগ্রেস এস এম এ জলিল, ইসলামি ঐক্যজোট তরিকুল ইসলাম ও স্বতন্ত্র শেখ আকরাম হোসেন।

খুলনা-৬ আসনে আওয়ামী লীগের মোঃ রশিদুজ্জামান, এনপিপির মোঃ আবু সুফিয়াান, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, জাতীয় পার্টির মোঃ শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ কংগ্রেস’র মির্জা গোলাম আজম, বিএনএম এস এম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপি’র গাজী নাদির উদ্দিন খান, স্বতন্ত্র এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম, মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর, মোঃ অহিদুজ্জামান মোড়ল।

paikgacha-3874

খুলনা-৬ আসনে আ’রীগের মনোনীত প্রার্থী মো: রশীদুজ্জামান মোড়ল মনোনয়নপত্র জমা দিচ্ছেন

রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ৬টি আসন আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), জাকের পার্টি, তৃণমূল বিএনপি, এনপিপি ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৯ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। এর মধ্যে জমা দিয়েছেন ৫৩ জন।

paikgacha-3875

মনোনয়নপত্র জমা দিচ্ছেন আ’লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থী জিএম মাহবুবুল আলম

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর