1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

রূপসায় আওয়ামী লীগ-যুবলীগের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ৪

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৩ বার পঠিত
jokhom-4052

খুলনা প্রতিনিধি:


খুলনার রূপসা উপজেলায় প্রতিপক্ষের হামলায় শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম বিশ্বাসসহ ৪ জন গুরুতর জখম হয়েছেন।উপজেলার সুজা চত্বরে শুক্রবার বেলা ১টার দিকে  এ ঘটনা ঘটে।

সর্বশেষ গুরুতর আহতাবস্থায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখম অন্য ৩ জন হলো, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ভাই রেজাউল বিশ্বাস, জোয়ার ওয়ার্ড যুবলীগের সভাপতি মনা বিশ্বাস ও যুবলীগ কর্মী সাগর বিশ্বাস।

এদিকে ৪ নেতাকর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবুর রহমানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সর্বশেষ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আহত আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম বিশ্বাস জানান, শুক্রবার দুপুর ১টায় খুলনার রূপসা উপজেলার সুজা চত্তরে খুলনা-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালাম মূর্শেদীর নির্বাচনী সভা ছিল। সভা শেষে বিল্লাল নামের এক আওয়ামী লীগ কর্মী এমপিকে অভিযোগ করেন, পালেরহাট হাটটি তিনি ইজারা পান। কিন্তু এমপির নাম ভাঙিয়ে আরেক আওয়ামী লীগ নেতা এস এম হাবিব হাটটি দখল করে নেন। এ সময় সালাম মূর্শেদী পরে বিষয়টি সুরাহা করার আশ্বাস দিয়ে চলে যান। এমপি চলে যাওয়ার পরেই হাবিবের লোকজন বেলালকে মারপিট করে। বেলালকে বাঁচাতে গেলে আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরাও মারধরের শিকার হন। পরে হাবিবের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আ’লীগের ওপর অংশের ওপর হামলা চালান বলেও অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে রূপসা থানার ওসি মোহাম্মদ শওকত কবির বলেন, সংঘর্ষের পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য এস এম হাবিবুর রহমানসহ ৪ জনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীদের মামলার পরামর্শ দেওয়া হয়েছে। তারা মামলা করলে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর