1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি: সিসিটিভির সরঞ্জাম উদ্ধার, আটক-৩ ডুমুরিয়ায় এসিআই’র সূর্যমুখী বীজ হাইসান ৩৬’র মাঠ দিবস সুন্দরবনের ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক এসএসসি ও সমমান পরীক্ষা, সৈয়দপুরে ছয়টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত অনুপস্থিত ২৮ জন অবৈধ কর্তন নিষিদ্ধ সুন্দরী কাঠ পাচারকালে ৪ জেলে আটক সুন্দরবনে নিষিদ্ধ জালে মাছ শিকার ৩ জেলে সহ নৌকা আটক পাইকগাছার শ্রীলেখা হত্যা মামলায় আটক ২ জনের ৩ দিনের রিমান্ড শেষে অগ্রগতি কোন দিকে? পাইকগাছায় প্রাথমিকের ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাদ্য সরবরাহ, স্বাস্থ্য ঝুঁকিতে প্রায় ১৭ হাজার শিশু শিক্ষার্থী! পাইকগাছায় গলায় রশি দিয়ে স্কুল শিক্ষকের আত্নহত্যা ! এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কাল সৈয়দপুরে পরীক্ষার্থী তিন হাজার ৮৭৬ জন

মুন্সিগঞ্জে নৌকার সর্মথককে মারধরের ঘটনায় আহত ৩

  • প্রকাশিত : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত
munsigang-4056
মুন্সিগঞ্জ প্রতিনিধি::


মুন্সিগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে  প্রচার-প্রচারণা ও ভোট চাওয়ায় চরকেওয়ার ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের  ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন (৫২)-কে মারধর করে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী সর্মথকদের বিরুদ্ধে।
এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে মারধরের শিকার হন তার স্ত্রী রোজিনা বেগম ও তার শিশু কন্যা মাইশা ইসলাম। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোটগুহের কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
মারধরের ঘটনায় আহত ওয়ার্ড আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। নৌকার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছি বলে স্বতন্ত্র প্রার্থীর হাজী মোঃ ফয়সাল বিপ্লবের(কাঁচি প্রতীক) সর্মথক যুবলীগ নেতা আফজাল, গ্লাসি, সম্রাটসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল আমার উপর অর্তকিত হামলা চালিয়ে নৌকার পক্ষে কাজ না করার হুমকি দিয়ে যায়। বর্তমানে আমি ও আমার পরিবার চরম আতঙ্কে রয়েছি।
মারধরের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থীর সর্মথক সদর উপজেলা যুবলীগের যুগ্মসম্পাদক আফজাল হোসেন বলেন, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে স্বতন্ত্র প্রার্থীর সর্মথকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে ।
জমি জমা নিয়ে পরিবারিক বিরোধের জেরে মারমারি হয়ে থাকতে পারে।
মুন্সীগঞ্জ সদর সার্কেল থানার ওসি খায়রুল হাসান বলেন, ,মারধরের ঘটনার কথা শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।  অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর