1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

খুলনায় পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৫০ বার পঠিত
khulna-5030

খুলনা অফিস::

খুলনা জেলা পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ উৎসব সোমবার সকালে জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১০ সাল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়। বাংলাদেশ একমাত্র দেশ, যেখানে বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হচ্ছে। এবছরও এর কোন ব্যত্যয় হয়নি।

এ কার্যক্রম সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটছে। এই বই কিন্তু বিনামূল্যে নয়। এটা সরকার কর্তৃক রাষ্টীয় উপহার। এই উপহার গ্রহণ করে রাষ্ট্র গঠনের কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষাব্যবস্থার পরিবর্তন হয়েছে। এর ফলে শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন ঘটবে বলে আশা করা যায়। যার সুফল আগামী প্রজন্মের শিক্ষার্থীরা ভোগ করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক খোঃ রুহুল আমিন। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ফারহানা নাজ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর