কয়রা(খুলনা)প্রতিনিধিঃ
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ নীলকোমল বিশেষ টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে অভয়ারণ্যে এলাকায় মাছ ধরার অপরাধে ৬ জেলেকে আটক করেছে।
এ সময় তাদের নিকট থেকে ১ টি ইঞ্জিন চালিত ট্রলার,অবৈধ বেন্দী জাল সহ মাছ উদ্ধার করা হয়।
আটককৃত জেলেরা হলেন বাগেরহাট জেলার মংলা উপজেলার রবিউল শেখ,বিপ্লব,উজ্জ্বল ব্যাপারী,লাল মিয়া শেখ,মাফতুন শেখ ও আরমান আলী। জানা গেছে ৩১ ডিসেম্বর বিকাল ৪ টার দিকে নীলকোমল টহল ফাঁড়ির আওতাধীন বঙ্গবন্ধুরচর প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
নীলকোমল টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক( এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, আটক জেলেদেরকে ২ জানুয়ারি সকালে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।