1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৎস্য ঋণ আদায়ে খুলনা বিভাগে শীর্ষে ডুমুরিয়া মৎস্য অফিস; বাধা- অপপ্রচারেও থামেনি কার্যক্রম বাংলাদেশী না বাঙালি জাতীয়তাবাদ: আমাদের দর্শন কোনটা! কয়রা তরুন সংঘের নির্বাচন সম্পন্ন, শামীম হোসেন সভাপতি ও আবু মুছা সম্পাদক নির্বাচিত জেনেভায় জাতিসংঘের আন্তর্জাতিক  যুব সম্মেলনে সৈয়দপুরের আদনান কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা কয়রায় মাস ব্যাপী গণসংযোগ উপলক্ষে জামায়াতের দাওয়াতী সমাবেশ নারী-শিশুদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে কাজ করার প্রত্যয় এমপি বিলকিস ইসলাম’র  কয়রায় ৩৮ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক নেপালের বন্যা: সীমান্ত বিহীন জলবায়ু সংকট কপিলমুনিতে কবরস্থানের জায়গা দখল করে ইমারত নির্মাণ, প্রতিবাদে মানববন্ধন

নাশকতার চেস্টা মামলা : কারাগারে বিএনপির ১০ নেতা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ বার পঠিত
nilfamari-5050

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি::


সৈয়দপুর থানা পুলিশের দায়ের করা নাশকতার চেস্টা মামলায় জামিন নিতে গিয়ে আটক হলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপিসহ অঙ্গদলের ১০ নেতা।

বুধবার (৩ জানুয়ারি) নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন- সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, জেলা বিএনপি নেতা প্রভাষক শওকত হায়াত শাহ, পৌর বিএনপির সাধারন সম্পাদক শেখ বাবলু, বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, বিএনপি নেতা আনোয়ার হোসেন হাবলু, শাহীন হোসেন, যুবদল নেতা দেলোয়ার হোসেন,মাহবুব আলম, জাহিদ হোসেন,লাড্ডান ওরফে ইমরান প্রমুখ।

উল্লেখ্য গত বছরের ২৮ অক্টোবর সৈয়দপুর বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশকিছু লাঠিসোটা ও বিস্ফোরক জাতীয় দ্রব্য উদ্ধার করে।

এ ঘটনায় পরদিন থানার উপ- পরিদর্শক মারুফ উল ইসলাম বাদি হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও প্রায় ৬০০ জনকে আসামি করে বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন। ওই মামলার পরে নভেম্বরের মাঝামাঝি সময়ে আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন পান।

৪ জানুয়ারি পর্যন্ত জামিনের মেয়াদ থাকলেও আসামিরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বুধবার (৩ জানুয়ারি) নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতে তাদের জামিন আবেদন শুনানী শেষে বিচারক মাহমুদুল করিম জামিন না মঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে একই মামলা আগে থেকেই নীলফামারী কারাগারে হাজতবাস করছেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, জেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু।

17422

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর