1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কয়রায় হামের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা সাতক্ষীরার স্থায়ী-অস্থায়ী ২ হাজার ৪১৭টি কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান ক্যাম্পেইন কয়রার বেদকাশী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সৈয়দপুরে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে : ট্রাম্প হরমুজে ভারতীয় ট্যাংকারে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে দিল্লির তলব ট্রাম্প একটু বেশিই কথা বলেন : ইরান অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ সাতক্ষীরার কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখলের চেষ্টা , থানায় অভিযোগ খুলনায় পারিবারিক কলহে মাথায় রাইফেল ঠেকিয়ে কনস্টেবলের আত্মহত্যা!

ঝিনাইদহে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৭২ বার পঠিত
jhinaydoho-5083

দীপ্ত নিউজ ডেস্ক::


ঝিনাইদহ শহরে সদর হাসপাতালের পাশে হামদহ ঘোষপাড়া এলাকায় বরুণ ঘোষ (৪৮) নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত বরুণের ভাই অরুণ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন বরুণ ঘোষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করছিলেন। বাড়ি থেকে ভাত খেয়ে আজ সন্ধ্যায় শহরের ঘোষপাড়ায় অবস্থান করছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুলতানা মেফতাহুল জান্নাত জানান, উনার সারা গায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

ঝিনাদহ সদর সার্কেল অফিসার মীর আবিদুর রহমান জানান, ঝিনাইদহ শহরের ঘোষপাড়া এলাকায় বরুন নামে একজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তাকে হত্যা করা

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর