1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দকে ডুমুরিয়া আ’লীগের সংবর্ধনা

  • প্রকাশিত : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ বার পঠিত
dumuriya-5162

শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া) খুলনা::


ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, সকল উন্নয়নের সাথে ভূমি মন্ত্রণালয়ের সকল সেবাগুলো আরও ডিজিটালাইজড ও স্মার্ট টেকনোলজির মাধ্যমে আপনাদের কাছে আরও সহজতর করবার জন্য ইতিমধ্যেই কিছু প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে । যার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশেই কমে আসবে। দুর্নীতিকে জিরো টলারেন্সে রূপান্তর করার জন্য আমি সর্বদাই যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত।

তিনি আরো বলেন মানুষের ভাগ্যোন্নয়নে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। বাংলাদেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। দেশকে স্মার্ট বাংলাদেশ রুপান্তিত করতে সকলকে কাজ করতে হবে। তিনি আরো বলেন হত্যা
বোমা মেরে ট্রেন ও গাড়ী পুড়িয়ে উন্নয়নের অগ্রযাত্রাকে থামানো যাবে না। আর পিছনে না ফিরে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ভূমি মন্ত্রণালয় এর চ্যালেঞ্জিং দপ্তর দিয়েছে। এই দপ্তরে কে উন্নত আধুনিক যুগোপযোগী দূনীতি মুক্ত করে মানুষ সেবা প্রতিষ্ঠান বানাতে করতে চাই। সকল মানুষ ডিজিটাল ই সেবার মধ্যে এনে ঘরে বসে সেবা নিতে পারে এলক্ষে কাজ চলছে।

dumuriya-5163

শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা স্বাধীনতা স্মৃতি চত্ত্বরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদারের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দ্দার ও মোল্ল্যা সোহেল রানা পরিচালনায় সংবর্ধনা আনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, রবীন্দ্রনাথ মন্ডল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, মোকলেচুর রহমান বাবলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ, সহ উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, আওয়ামী যুবলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যান, বাজার ব্যবসায়ী সংগঠন, উপজেলা পূজা উদযাপন পরিষদ, চুকনগর ডিগ্রী কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শতাধিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা প্রদান হয়।

সকালে প্রানী সম্পদ দপ্তরের খামারীদের আয় বর্ধক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন, উলা মাজিদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে গ্রাম বাসীদের সাথে মতবিনিময়, শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সংবর্ধনা এবং দুপুরে জাতিয় স্কুল মাদ্রসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উপজেলা পর্যায়ে ৫২তম শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর