1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

কপিলমুনিতে কোটি কোটি টাকার সম্পত্তি অবৈধ দখলে নিয়ে ইমারত নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পঠিত
kapilmuni-5257

শেখ দীন মাহমুদ::


খুলনার পাইকগাছা উপজেলার বানিজ্যিক কেন্দ্র কপিলমুনি সদরের আদি বাজারসহ কপোতাক্ষের চরভরাটি কোটি কোটি টাকার সম্পত্তির অবৈধ দখল নিয়ে পাকা ইমারত নির্মাণ, প্রাচীরসহ ঘেরা-বেড়া দিয়ে দখলে নেয়ার অভিযোগে তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন।

আদি বাজার বর্তমানে কালীবাড়ি-খেঁয়া ঘাঁটের বাইপাস সড়কের জায়গা দখলে নিয়ে সীমাণা প্রাচীর নির্মাণের অভিযোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুজ্জামানের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত শুশান্ত কুমার সাধু (৫৭) নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেছে। অভিযোগের সূত্র ধরে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কপিলমুনি কালীবাড়ী সংলগ্ন খেঁয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে দখলদারদের সরকারি সম্পত্তি ছেড়ে দিতে নির্দেশনা দেন। এসময় শুশান্ত সাধুকে ঐ জরিমানা করা হয়।

kapilmuni-5258

এসময় দখলদাররা তাদের অপরাধ স্বীকার করে নেয়ায় এবং সরকারী সম্পত্তি ছেড়ে দেওয়ার শর্তে তাদেরকে ঐ সময় দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আরিফুজ্জামান বলেন, সরকারী জায়গা পুণরুদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযোগে জানানো হয়, উপজেলার কপিলমুনি সদরের কপিলমুনি মৌজায় এসএ ৩৭ নং খতিয়ানের ৮ নং দাগের ০.০৪ একর সম্পত্তির মালিক উপজেলার রামনগর গ্রামের মৃত ইব্রাহীম গাজীর ৩ ছেলে মৃত জি,এম এরফান আলী, জি,এম আবুল কাশেম ও জি,এম শহিদুল ইসলাম। একপর্যায়ে তাদের একজন জি,এম আবুল কাশেম গাজীর নিকট থেকে তার প্রাপ্য ১.৩৩ শতক জমি খরিদ করে কপলমুনির মৃত হিরন্ময় সাধুর ৪ ছেলে অশোক সাধু, প্রদীপ সাধু, রামপদ সাধু ও মুকুন্দ সাধু সমুদয় ০.০৪ একরসহ সরকারি ১নং খাস খতিয়ানের ২২৫ দগর আরো অন্তত .২০ একর সম্পত্তি অবৈধ দখলে নিয়ে বসত বাড়ি নির্মাণ পূর্বক দু’পাশে রাস্তার একপাশে পাকা প্রাচীর ও অপর পাশে টিনের ঘেরা-বেড়া দিয়ে জবরদখল করে নিয়েছে। যেকোন সময় তারা সেখানে আরো পাকা উমারত নির্মাণ করতে পারেন।

kapilmuni-5259

ঘটনায় মালিকানা সম্পত্তির একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক জি,এম শহিদুল ইসলাম গত ২৪/১২/২৩ তারিখে পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি একটি লিখিত অভিযোগ করেন। যার প্রেক্ষিতে গত ৮/১/২৪ তারিখে প্রসেস নং ১৩২৯ মাধ্যমে দখলদারদের কারণ দর্শাতে নোটিশ করা হয়। গত ২৩ জানুয়ারী ধার্য্য দিনে সহকারী কমিশনার (ভূমি) দখলদারদের পরবর্তী ২ দিনের মধ্যে বে-দখলীয় সম্পত্তি ছেড়ে দিতে নির্দেশ দিলেও তারা তার নির্দেশ অমান্য করে দখল বজায় রাখেন।

এমন পরিস্থিতিতে তিনি ৫ ফেব্রুয়ারী সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হলে দখলদাররা বলেন, অন্যরা সরকারি জমি দখল করেছেন, তাই তারাও দখল নিয়েছেন। এসময় তারা তাদের দোশ স্বীকার করে সরকারি সম্পত্তির দখল ছেড়ে দিতে সম্মত হওয়ায় সহকারী কমিশনার চলে যান।

এসময় তিনি বলেন, সরকারি সম্পত্তির সীমাণা নির্দ্ধারণে অতিদ্রুত সার্ভেয়ার দ্বারা মাপ-জরিপের কাজ শুরু হবে। সরকারি সম্পত্তির অবৈধ দখল উচ্ছেদে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর