1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

পাইকগাছায় গয়সা খাল, পোদানদী খনন ও অবৈধ দখলমুক্ত’র দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৯ বার পঠিত
paikgacha-9414

নিজস্ব প্রতিবেদক::


সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের গয়সা খাল, পোদা নদীর খনন ও অবৈধ দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে লতা ইউনিয়নবাসীর আয়োজনে স্থানীয় ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গয়সা খাল পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- এ্যাড: এফ,এম,এ রাজ্জাক।

সাবেক ছাত্রনেতা পল্লী চিকিৎসক নিউটন মিস্ত্রীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক গোপাল বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক সূর্যকান্ত সরকার, শিক্ষক সিরাজুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম, আওয়ামী লীগ নেতা সোহরাব হাওলাদার, যুবলীগ নেতা আলহাজ্ব অহেদুজ্জামান মোড়ল, প্রভাষক কামাল হোসেন, মিলটন বিশ্বাস, সাবেক মেম্বর কালীদাস মন্ডল, যুবনেতা মানস মন্ডল, কুমারেশ সরকার, যুবনেতা প্রেমাংশু সরকার, জয়ন্তী সরকার, সুচিত্রা সরকার, সুশান্ত দফাদার, দেবব্রত শীল, হরিচাঁদ সরকার, সুব্রত তরফদার, দিলীপ সরকার, অনিমেষ মন্ডলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন- ১৯ একরের গয়সা খাল খননের জন্য ২০২০ সালে ১৯ লক্ষ ৮৩ হাজার টাকা বরাদ্দ হলেও অদৃশ্য কারণে খাল খনন হয়নি। ১৯ একরের গয়সা খাল ও ৫৫ একরের পোদা নদী যার দৈর্ঘ প্রায় ৭ কিলোমিটার। নদী ও খাল দুটিতে পলি জমে প্রায় ভরাট হওয়ার উপক্রম হয়েছে। এর ফলে বর্ষা মৌসুমে বিস্তির্ণ এলাকার পানি নিষ্কাশনে ব্যাপকভাবে বাঁধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া স্থানীয় কতিপয় প্রভাবশালীরা নদী ও খালে নেট-পাটা দিয়ে মাছ চাষ করায় পানি প্রবাহে পরিকল্পিতভাবে বাঁধা সৃষ্টি করছে। পানি বদ্ধ থাকায় বর্ষা মৌসুমে অতিরিক্ত পানির চাপে স্থনীয় বসত-বাড়ি প্লাবিত হয়। এছাড়া পানিবন্দি এলাকার শত শত একর জমিতে ধান চাষ বাঁধাগ্রস্ত হচ্ছে। অনতিবিলম্বে তারা খাল-নদী থেকে নেট পাটা অপসরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনার পাশাপাশি আগামীতে এলাকাবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর