1. sheikhnadir81@gmail.com : admin :
  2. tapon.tala@gmail.com : Tapon Chakraborty :
  3. bdtiu7t93g@outlook.com : wpp9nopr :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বেনাপোল কাস্টমসের জব্দ কোটি টাকার পণ্য গায়েব, কর্মকর্তাসহ ১৮ জনের নামে মামলা অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরীর স্মরণে মিশিগানে দোয়া মাহফিল অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সৈয়দপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন সুন্দরবনের অজগার সাপ লোকালয়ে উদ্ধারের পর গহীনে বনেই অবমুক্ত কয়রায় জামায়াত কর্মীকে ‘এমপির এপিএস’ বলে অপপ্রচার, এলাকা জুড়ে তীব্র ক্ষোভ সৈয়দপুরে ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ায় ভবন পরিত্যক্ত ঘোষনা, সীলগালা কয়রায় ইউপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষন শার্শা উপজেলা কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা

সুইডেনের রাজকন্যার উপকূলীয় কয়রায় পদার্পণ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৪৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রার পদার্পণ করেছেন। আজ মঙ্গলবার সকাল ৮টায় তি‌নি উপজেলার মহেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবাড়ির নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ ক‌রেন। সুন্দরবন উপকূলীয় কয়রা উপজেলার কয়েকটি স্থান পরিদর্শনের লক্ষে তিনি আগমন করেছেন।

এদিকে তার আগমনকে ঘিরে উপকূলীয় এ উপজেলাটিকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। পাঁচ শ’ স্থানে ১৬শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’টি হেলিপ্যাড স্থাপন করা হয়েছে। প্রিন্সেসের পরিদর্শনের জন্য নির্দিষ্ট ৬টি স্থানেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা যায়, পর্যায়ক্রমে তিনি ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়ন প‌রিষদ, মহারাজপুর ইউ‌নিয়ন প‌রিষদ ও ম‌দিনাবাদ ডি‌জিটাল পোস্ট অ‌ফিসসহ উপজেলার ৬টি স্থান পরিদর্শন শেষে বেলা ১২টায় কপোতাক্ষ কলেজ মাঠে যাবেন। এরপর সেখানে নির্মিত হেলিপ্যাড থেকে কয়রা ত্যাগ করার কথা রয়েছে তার।

মূলত সংক্ষিপ্ত সময়ে তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম নিজ চোখে দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন এবং ব্যবসায়িক খাতের ভূমিকার ওপর দৃষ্টি নিবদ্ধ করে এসডিজি বাস্তবায়নে অগ্রগতি এবং চলমান কয়রার দূর্যোগ কবলিত চ্যালেঞ্জগুলো পরিদর্শন করবেন।

এব্যাপারে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাষ্ট্রীয় অতিথির কয়রায় আগমন উপলক্ষে ৫শ স্থানে ১৬ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার আজ সুন্দরবন উপকূলীয় কয়রার কয়েকটি স্থান পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন

একই বিভাগের সকল খবর